কৌশিক পোল্ল্যে: ফেসবুকে আজকাল কতরকম ভিডিয়োই সামনে আসে। কিছু অবাক করার মতো কীর্তিকলাপের জেরেও ভাইরাল হয় অনেক ভিডিও। এসব আশ্চর্যের বিষয় মানুষের কল্পনাতীত বটে। এবার এমনই একটি ভিডিও প্রকাশ্যে এল। মুখের সামনে বই নিয়ে পড়াশুনো করছে এক বিড়াল, আর তাকে পাহারা দিচ্ছে খোদ বিড়ালের মা।
বাংলাদেশের এই ভিডিয়োটিতে এক মহিলা তার পোষ্য ছোট্ট মার্জারটিকে পড়তে বসিয়েছেন। বিড়ালছানাটিও মনযোগ সহকারে তাকিয়ে বইয়ের দিকে। ইংরেজি শেখার থেকে বাংলা শেখাতেই তার বেশি আগ্রহ সে কথাও বুঝিয়ে দিচ্ছে মুখে শব্দ করে।
আরও পড়ুন : Viral : বিয়ে করতে গিয়ে কেঁদে লুটিয়ে পড়লেন পাত্র, ফেসবুকে ক্রমশ ভাইরাল এই ভিডিও
বিড়ালছানাটির মাও তার সন্তানের লেখাপড়া নিয়ে বেশ সচেতন, সন্তানের পাশে বসে দক্ষ অভিভাবকের মতোই পাহারা দিচ্ছে। এইসবটুকুই ক্যামেরাবন্দি করেন ওই বাংলাদেশী মহিলা।
ফেসবুকে ভিডিওটি আপলোড হওয়ার পরপরই এটি চলে যায় ভাইরালের খাতায়। উল্লেখ্য, এই বুদ্ধিমত্তা যুক্ত বিড়ালগুলির আরও অনেক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে বিড়াল হয়ে পড়াশোনা এ যেন নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে। তবে কী মানুষের পর বিড়ালরাও আধুনিক হল? চলুন দেখে নিই সেই সেই মজার ভিডিওটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…