BB Special

কি কি কারনে আত্মহত্যা করে?

‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’

রবীন্দ্রনাথের বৌঠান তিনি আত্মহত্যা করেছিলেন। তিনি রবিকে ছেড়ে দূরে চলে গিয়েছিলেন। তিনি রবিকে ভালোবাসতেন, তবে রবির জীবনে তার স্ত্রী আসার পরে তিনি আর তার জীবনে প্রবেশ করতে চাননি, তিনি দুঃখে কষ্টে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন।তার মতন ঘরে ঘরে এমন কত বিরহিনী নারীরা আত্মহত্যা করেছেন সে খবর আমরা কেউ রাখি না।

ভালবেসে হয়তো কখনো কোন প্রেমিক তার প্রেমিকাকে বলেছিলো ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে শেষ পর্যন্ত আর সেই নাম কোথাও লেখা হয়নি। প্রেমের পরিসমাপ্তি ঘটে ছিল। দুজনের মধ্যে একজন কষ্টে ঘৃণায় বেছে নিয়েছিল আত্মহননের পথ। কিন্তু যদি একটু কস্ট করে বেঁচে থাকত হয়ত এক সময় নিজেই বলত, যাহার লাগি চক্ষু বুজি বহিয়ে দিলেম অশ্রুসাগর তাহারে বাদ দিয়াও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি

অর্থনৈতিক বৈষম্য ও অর্থনৈতিক চিন্তাভাবনা বেকারত্ব আত্মহননের পথ কে বেছে নেয়। সারাদিন পরিশ্রম করার পরে কলুর বলদের মতন টানতে টানতে জীবনটাকে যখন আর বইয়ে নিয়ে যাওয়া যায় না, ওই কটা টাকার মাইনেতে সংসারে যখন ভাত চড়ে না, তখন সে আত্মহত্যা করতে বাধ্য হয়।

মনো দুঃখে আত্মঘাতী
চির নির্বাপিত ভাতি
শত মৃত তারকার
মৃতদেহ রয়েছে শয়ান
সেথায় সে করেছে পয়ান
কেন কি হয়েছিল তার
একবার শুধালে না কেহ
কি লাগি সে তেয়াগিলে দেহ

বাড়ির মানুষটা যখন একটু একটু করে ডিপ্রেশনে চলে যাচ্ছে, চুপ করে থাকে, কোন কথার উত্তর দেয় না, একা ঘরে থাকতে চায়, ঘুমোতে চায় না বা বেশি ঘুমায় তখন তাকে লক্ষ্য করুন। তার মধ্যে স্বাভাবিক কিছু হচ্ছে না, তিনি আমার আপনার মত স্বাভাবিক জীবন যাপন করতে চাইছেন না, তার কোথাও সমাজের উপর, বাড়ির মানুষের উপর বিরক্তি এসে গেছে। এমন অবস্থায় তার পাশে থাকুন। একসাথে সময় কাটান।বাড়ি তে বয়স্ক আর শিশুরা এখন বড় অসহায়। মা বাবা দুজনেই চাকরি সুত্রে বায়রে। ভরসা শুধু টিভি।তাই বলি, সব সময় নাই বা পাশে থাকলেন, ঘুমোবার সময় তাকে সময় দিন। গল্প এর বই পড়ুন।

মাগো আমায় ছুটি দিতে বল
সকাল থেকে পড়েছি যে মেলা

বাচ্চাদের খেলার সময় নেই। বাবা চায় ডাক্তার হোক মা চায় ইঞ্জিনিয়ার, একবারও কি আমরা ভেবে দেখেছি ছোট শিশু টা কি হতে চায়? না প্রশ্ন করি না। শুধু নিজেদের ইচ্ছা তাদের উপরে চাপিয়ে দি। এতে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে। মৃত্যুর পথ বেছে নিচ্ছে।

আব্রাহাম লিংকন, হ্যারি পটার তারা ডিপ্রেশন কাটিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ডিপ্রেশন মন খারাপের যখন প্রথম পর্যায় তখন সেই মানুষটিকে, নিজের সন্তানকে ধ্যানকরান,যোগাভ্যাস তৈরি করুন এবং আমরা আপনারা যারা আসে পাশে রয়েছি তারা কখনো তাকে মানসিক রোগী হিসেবে দেখব না, তার সংগে বন্ধুর মতন মিশব। আত্মহত্যার পথ বেছে নেওয়ার আগে হয়তো একবারও ভাববে সে

মরণ এলে হঠাৎ দেখি
মরার চেয়ে বাঁচাই ভালো।

বাচ্চাদের খেলার সময় নেই। বাবা চায় ডাক্তার হোক মা চায় ইঞ্জিনিয়ার, একবারও কি আমরা ভেবে দেখেছি ছোট শিশু টা কি হতে চায়? না প্রশ্ন করি না। শুধু নিজেদের ইচ্ছা তাদের উপরে চাপিয়ে দি। এতে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে। মৃত্যুর পথ বেছে নিচ্ছে।

আব্রাহাম লিংকন, হ্যারি পটার তারা ডিপ্রেশন কাটিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ডিপ্রেশন মন খারাপের যখন প্রথম পর্যায় তখন সেই মানুষটিকে, নিজের সন্তানকে ধ্যানকরান,যোগাভ্যাস তৈরি করুন এবং আমরা আপনারা যারা আসে পাশে রয়েছি তারা কখনো তাকে মানসিক রোগী হিসেবে দেখব না, তার সংগে বন্ধুর মতন মিশব। আত্মহত্যার পথ বেছে নেওয়ার আগে হয়তো একবারও ভাববে সে

মরণ এলে হঠাৎ দেখি
মরার চেয়ে বাঁচাই ভালো।

Written by – শ্রেয়া চ্যাটার্জী

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Suicide

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026