রাজ্য

Narad Case: নারদ মামলা সরছে অন্য রাজ্যে? আজ শুনানি উচ্চ আদালতে

নারদ মামলা কি সরে যাবে অন্য রাজ্যে নাকি চলবে কলকাতা হাইকোর্টেই? এই বিষয় নিয়ে নিজেদের মন্তব্য জানাতে আজকে শুনানি হওয়ার কথা কলকাতা হাইকোর্টে। এই শুনানিতে নারদ মামলার সম্পূর্ণ গতি প্রকৃতি এবং ভবিষ্যৎ নিয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে, আজকেও নারদ মামলার শুনানির জন্য তৈরি করা পাঁচ বিচারপতির বৃহত্তর ডিভিশন বেঞ্চ সিবিআই এবং রাজ্যের সমস্ত আবেদন খতিয়ে দেখে তারপরেই সিদ্ধান্ত গ্রহণ করবে। আজকেই ফয়সালা হয়ে যাবে, সিবিআইয়ের নিরাপত্তার কারণ দেখিয়ে মামলা সরানোর আর্জি কতটা গ্রহণযোগ্য আর কতটা গ্রহণযোগ্য নয়।

বেলা ১১টা থেকে কলকাতা হাইকোর্টে নারদ মামলার শুনানি হওয়ার কথা। সিবিআইয়ের হয়ে থাকবেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা এবং অভিযুক্তদের হয়ে থাকবেন কংগ্রেস সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিংভি। অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পরে বর্তমানে মুক্ত ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। হাইকোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ গত শুক্রবার তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। তার সঙ্গে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত।

ব্যক্তিগত ২ লক্ষ টাকার বন্ড, এবং বিচারাধীন মামলা নিয়ে প্রকাশ্যে মুখ না খোলা এবং কোন তথ্য প্রমাণ এর উপরে হস্তক্ষেপ না করার আদেশ দেওয়া হয়েছে ওই চার হেভিওয়েট নেতামন্ত্রীকে। জামিন মামলার নিষ্পত্তি হয়ে গেলেও এখনো পর্যন্ত সিবিআই এর কাছে আরও একটি অস্ত্র রয়েছে। সিবিআই দাবি করেছে, যেহেতু এরা চারজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তাই এদের মামলা অন্যরাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া উচিত, যাতে তারা নিজেদের প্রভাব না খাটাতে পারেন। বেলা ১১টা থেকে এই মামলার বিচার শুরু করবেন হাইকোর্টের ৫ বিচারপতি।

বিচারপতির বেঞ্চে থাকছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিনদাল, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন। এই ৫ জনের বেঞ্চেই অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল এই চারজনকে। এবারেও কি সিবিআই এর যুক্তি খারিজ করবেন এই পাঁচ বিচারপতি?

প্রসঙ্গত, যেদিন সিবিআই এই চারজন নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করেছিল সেদিন নিজাম প্যালেসের বাইরে এই চারজনের সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করেছিলেন। তার সঙ্গেই নিজাম প্যালেসে অবস্থান বিক্ষোভ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজাম প্যালেসের বাইরে এতটা ভিড় জমে যায় যে শেষে বাহিনী নামিয়ে এই ভিড় কন্ট্রোল করা হয়। পাশাপাশি সিবিআই আধিকারিকদের হুমকিও দেওয়া হয় বলে খবর। এই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখেই নারদ মামলাকে ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করছে সিবিআই। সেক্ষেত্রে সিবিআই জানিয়েছে, ভুবনেশ্বর অথবা গুয়াহাটিতে এই মামলা স্থানান্তর করতে চায় তারা। আজকের শুনানিতে এই বিষয়টি নিয়ে নিজেদের দাবি দাওয়া পেশ করবেন দুই পক্ষ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026