নয়াদিল্লি: ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের ঘটনা নতুন কিছু নয়। বছর বছর ধরে গরু পাচার নিয়ে দুই দেশের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে। রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতার দিয়ে দুই দেশের মধ্যে গরু পাচার করা হয়। ভারতীয় আইনে যা দণ্ডনীয় অপরাধ। আর এই মামলা দীর্ঘদিন ধরে চলছিল। অবশেষে গরু পাচার মামলায় দিল্লি থেকে ব্যবসায়ী এনামুল হককে গ্রেফতার করল সিবিআই।
আজ, শুক্রবার দিল্লির একটি বাড়ি থেকে বেরোনোর সময় তাকে হাতেনাতে ধরেন সিবিআই আধিকারিকরা। সঙ্গে সঙ্গে তাকে সিবিআই হেফাজতে নেওয়া হয়েছে। দফায় দফায় এনামুল হককে জেরা করা হবে বলে বিশেষ সূত্রের খবর। ভারত-বাংলাদেশ গরু পাচার কাণ্ডে এই ব্যবসায়ীর সঙ্গে আরও কোনও বিশাল বড় মাথার যোগসাজশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ধৃত এনামুল হককে জিজ্ঞাসা করে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে বলেই আশাবাদী সিবিআই। দীর্ঘদিন ধরে চলা ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার মামলার নিষ্পত্তি এই ব্যবসায়ীর হাত ধরেই হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পরবর্তী সময়ে এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পর ঘটনা কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…