রাজ্য

রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করল সিবিআই, উঠেছে একাধিক অভিযোগ

চিটফান্ড মামলায় এইবার আরও একজনকে গ্রফতার করা হল বাংলায়। এইবার রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর(Goutam Kundu) স্ত্রী শুভ্রা কুণ্ডুকে(Suvra Kundu) গ্রেফতার করল সিবিআই। তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে বলে সূত্রের খবর। আগামীকাল শুভ্রাকে ভুবনেশ্বর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এর আগে সাউথ সিটি ফ্ল্যাটে তাকে জেরা করতে গিয়েছিল সিবিআই। কখনও ইডি কর্তাদেরও সেখানে দেখা গিয়েছে। ২০১৯ সালের মাঝে সময়ে একাধিকবার সাউথ সিটিতে হানা দিয়ে তাকে পাওয়া যায়নি। তবে ২০২০ সালের গোড়ায় একবার সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দিয়েছিলেন শুভ্রা কুণ্ডু।

সিবিআই সূত্র হতে জানা গিয়েছ, গৌতম কুণ্ডু গ্রেফতার হওয়ার পরে কয়েকশো কোটি টাকা বিদেশে পাচার করার কাজ করেছিলেন তিনি। উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের সাথেও তার যোগাযোগ ছিল বলে অভিযোগ এসেছে। গত ১.৫ থেকে ২ বছর রোজভ্যালির গয়নার বিপণি অদ্রিজা জুয়েলারির বিভিন্ন স্টোরে সিবিআই এর দল হানা দিয়েছিল। সেখান থেকে উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণ নথি। তারপর শুভ্রাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

ঠিক সেই সময় জানা গিয়েছিল যে অদ্রিজা জুয়েলারির বাগুইআটির স্টোরেই অন্তত ৭০০ কোটি টাকার বেহিসেব তথা গরমিল নজরে এসেছে। সবকটী স্টোর মিলিয়ে সেই অঙ্কটা বিপুল বলে অভিযোগ। রোজভ্যালি গ্রুপের অনেক কটি সংস্থার প্রধান ছিলেন শুভ্রা। টিভি চ্যানেলের বড়ও পদে ছিলেন তিনি। এর আগে ইডি হতে জানা গিয়েছিল যে, সেই টেলিভিশন চ্যানেলে প্রোগ্রামিং নিয়েও নাকি দুর্নীতি হয়েছিল। তাতে শুভ্রার যোগ ছিল বলেও উঠেছে অভিযোগ। এ ছাড়া মন্দার মণির রিসর্ট-এর দায়িত্ব ও ছিল শুভ্রার ওপরে।

কয়েক দিন আগেই রোজভ্যালি মামলায় জামিন পেয়েছেন শ্রীকান্ত মাহাতো। শ্রীকান্তের সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিলমসের সাথে চুক্তিতে রোজভ্যালির পক্ষে সই করেছিলেন শুভ্রা। এর আগে তার সাথে যোগাযোগ এবং নানা অভিযোগে কলকাতার প্রাক্তন পুলিশ কর্তা মনোজ কুমারকে গ্রেফতার করেছিল ইডি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026