পলিটিক্স

সময় শেষ, অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করল সিবিআই, বাড়িতে ঢুকে মাত্র দেড় ঘণ্টাতেই খেলা শেষ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

সময় শেষ, অনুব্রতর বাড়িতে ঢুকে গরু পাচার মামলায় বীরভূম তৃণমূল জেলা সভাপতিকে গ্রেফতার করলো সিবিআই। বাড়িতে ঢুকে মাত্র দেড় ঘণ্টার মধ্যেই হল বাজিমাত। গরু পাচার মামলায় আটক হলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।এদিন সকালেই বোলপুরের নিচু পট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে ১০-১২ টি গাড়ির কনভয় নিয়ে হাজির হয়েছিলেন সিবিআই আধিকারিকরা। বীরভূম তৃণমূল জেলা সভাপতি বাড়ি ঘিরে ফেলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে। শুধুমাত্র মেনগেট নয় দুদিক দিয়ে বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। বাড়িতে ঢুকে দরজায় তালা লাগিয়ে দেন সিবিআই অফিসাররা। তারপর বেশ কিছুক্ষণ সিবিআই অফিসাররা ছিলেন অনুব্রত মণ্ডলের বাড়িতে। তারপরেই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। তাকে গাড়িতে তোলা হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেলে আজকেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে সিবিআই। তবে অন্য একটি সূত্রের খবর, ৪১এ অনুযায়ী নোটিশ দিয়ে দুর্গাপুর ক্যাম্প অফিসে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাচ্ছে সিবিআই। বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রাজি নন তদন্তকারীরা।

গরু পাচার মামলায় দশবার অনুব্রতকে তলব করেছিল সিবিআই কিন্তু কেবলমাত্র একবার হাজিরা দিয়েছেন তিনি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়িয়েছেন। সিবিআই সূত্রে খবর, গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আজকে ওই চিকিৎসকের বয়ান রেকর্ড হবার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, অনুব্রত মণ্ডল প্রভাব খাটিয়ে চিকিৎসককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা তা জানতে চাওয়া হবে ওই চিকিৎসকের কাছে। এছাড়াও কার নির্দেশে ওই সরকারি চিকিৎসক বীরভূমের তৃণমূল জেলা সভাপতি বাড়িতে গিয়েছিলেন তাও জানতে চাইছে সিবিআই।

সকালেই অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢুকে শুরু হয় তল্লাশি অভিযান। সেই সূত্রে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অনেকে। ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষীদের বাড়ি থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। শুধু তাই নয় অনুব্রতর বাড়িতে যে অফিস রয়েছে সেখানে ইতিমধ্যেই হানা দিয়েছেন তদন্তকারীরা।

অন্যদিকে গরু পাচার কান্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। সূত্রের খবর, তাকে গ্রেফতার করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তার কাছ থেকে পেয়েছে সিবিআই। এই মামলায় সরাসরি অনুব্রত মণ্ডলের যুক্ত থাকার বেশ কিছু প্রমাণ হাতে এসেছে। সেই বিষয় নিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026