নিউজ

দু’সপ্তাহ পিছিয়ে গেল রাজীবকে জেরা করার আবেদন, এখনই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে হাতে পাচ্ছে না সিবিআই

নয়াদিল্লি: কলকাতার (Kolkata) প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে (Rajib Kumar) নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চেয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এর জন্য দেশের শীর্ষ আদালতে আবেদনও করেছিল তারা। ২০২০-র ডিসেম্বরে (December) করা সেই আবেদনের শুনানি ছিল আজ, মঙ্গলবার (Tueaday)। কিন্তু সেই শুনানি ২ সপ্তাহের জন্য পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সারদা মামলায় (Sarada Case) রাজীবের ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে হেফাজতে নিতে চেয়েছিল সিবিআই।

২০১৩ সালে সারদা অর্থ লগ্নি সংস্থার মামলায় তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল ‘সিট’ গঠন করে রাজ্য। ‘সিট’-এর দৈনন্দিন কাজকর্ম দেখার দায়িত্বে ছিলেন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার। সেখান থেকে তথ্য লোপাটের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

সম্প্রতি সুপ্রিম কোর্টে সিবিআই ২৭৭ পাতার হলফনামা জমা দিয়েছে। রাজীব কুমার ‘সিট’-এর অন্যতম তদন্তকারী হয়েও কী ভাবে প্রকৃত দোষীদের আড়াল করার সব রকম চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, তা ওই হলফনামা মারফত জানানো হয়েছে বলে সিবিআইয়ের দাবি। সিবিআই জানিয়েছে, সর্বোচ্চ আদালতের নির্দেশে সারদা-সহ সমস্ত অর্থ লগ্নি সংস্থার টাকা ও সুবিধা কারা ভোগ করেছিলেন সে বিষয়ে তদন্ত করতে হচ্ছে। এ ব্যাপারে রাজীব কুমার এখনও অবধি কোনও সহযোগিতা করেননি। তাই তাঁকে হেফাজতে নেওয়া জরুরি বলে আদালতকে জানিয়েছিল সিবিআই।

সিবিআই-এর দাবি, রাজীবকে হেফাজতে নিয়ে জেরা করলে তাঁর সূত্রে অনেক রথী-মহারথী জড়িয়ে যেতে পারেন। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের নির্দেশেই শিলঙে সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছিল রাজীবকে। যদিও সিবিআই দাবি করেছিল, বহু তথ্য তিনি জানাতে চাননি। ফলে, পরে আবার জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে।

Anirban Kundu

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026