নিউজ

কয়লা পাচারকাণ্ডে এফআইআর দায়ের করল সিবিআই, লালার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি সিবিআই আধিকারিকদের

নয়াদিল্লি: কয়লা পাচারকাণ্ডে অনেকদিন ধরেই তদন্ত করছে সিবিআই। আর এবার আয়কর দফতরের থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই। কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা (অ্যান্টি করাপশন ব্রাঞ্চ)-এর অধীনে এই এফআইআর দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, এই এফআইআরে ইসিএলের বেশ কয়েকজন কর্তার নাম রয়েছে। এমনকি অনুপ মাঝি ওরফে লালা সহ বেশ কয়েকজন তাবড় তাবড় ব্যবসায়ীদের নাম জড়িয়েছে এই এফআইআরে। কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত লালাকে হাতে পেতে মরিয়া সিবিআই। আজ, শনিবার কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বেশ কয়েকটি জায়গায় সিবিআই আধিকারিকরা তল্লাশি করেছেন। এর পাশাপাশি বিহারের কিছু অংশে তল্লাশি চালানো হয়। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গাতেও তল্লাশি চালান বলে জানা গিয়েছে।

আয়কর দফতরের পক্ষ থেকে লালার অফিস শেক্সপিয়ার সরণিতে এবং পুরুলিয়ার বাড়িতে ও কলকাতার বাড়িতে তল্লাশি চালানোর পর থেকেই কার্যত বেপাত্তা হয়ে গিয়েছে সে। আজ সল্টলেক সেক্টর ওয়ানের দুটি ঠিকানার খোঁজে তল্লাশি চালানো হয়। কিন্তু এখনও সে সিবিআইদের হাতের নাগালের বাইরেই রয়েছে। তাকে হাতে পেলেই কয়লা পাচারকাণ্ডে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে বলে মনে করছে সিবিআই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026