নিউজ

দ্বাদশীর দিনই মহাবিপদে অনুব্রত, সিবিআই-র চার্জশিটে অনুব্রতর সম্পত্তি দেখে চোখ উঠবে কপালে

গরুপাচার কান্ড নিয়ে ইতিমধ্যেই তদন্ত অনেকটা এগিয়েছে সিবিআই। আগে তিনটি চার্জশিটে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিল সিবিআই। আর এবারে তার বিরুদ্ধে চতুর্থ চার্জশিট জমা পড়ল আসানসোল আদালতে। সিবিআই সূত্রে খবর, ৩৫ পাতার এই চার্জশিটে অনুব্রত মণ্ডলকে দুর্নীতি কান্ডের মূল পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনুব্রত মণ্ডলের নামে থাকা বিভিন্ন ব্যাংকের নথি, জমি এবং চালকলের কাগজপত্র খতিয়ে দেখে তৈরি করা হয়েছে চার্জশিট। তৃণমূল নেতার প্রাক্তন দেহরক্ষী সেহগল হোসেনের বিরুদ্ধে যে যে ধারায় মামলা করা হয়েছিল, সেই সমস্ত ধারা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই চার্জশিটে অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তির উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে। এই তালিকায় রয়েছে ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট এবং ৫৩ টি দলিল। পাশাপাশি প্রায় ২৫টি বেনামী দলিলের কথাও উল্লেখ রয়েছে চার্জশিটে। সূত্রের খবর, এই বিপুল সম্পত্তি রয়েছে অনুব্রত মন্ডলের পরিবারের নামে। এই চার্জশিটে তিনটি চালকলের কথা উল্লেখ করা রয়েছে। এছাড়াও এই চালকলের নামে বিভিন্ন ব্যাংক একাউন্টের তথ্য তুলে ধরা হয়েছে এই চার্জশিটে। কলকাতা এবং বীরভূমে অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ছবি মন্ডল এবং কন্যা সুকন্যা মন্ডলের নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই কর্তৃপক্ষ। এই বিষয়টিও এই চার্জশিটে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত গরু পাচার কাণ্ডে তিনটি সাপ্লিমেন্টারি চার্জশিট সহ এই নিয়ে সর্বমোট চারটি চার্জশিট ফাইল করেছে সিবিআই কর্তৃপক্ষ। শুক্রবার অনুব্রত মণ্ডলের নামে কেবলমাত্র এই চার্জশিট জমা পড়েছে। চারটি চার্জশিট মিলিয়ে মোট ১২ জনের নামে চার্জশিট জমা পড়েছে এই গরু পাচার মামলায়। অনুব্রত মণ্ডলের উপর চাপ বাড়ানোর জন্য কয়লা এবং গরু পাচার নিয়ে রাজ্য পুলিশে দায়ের হওয়ার সমস্ত মামলার তথ্য হাতে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, কয়লা এবং গরু পাছায় মামলায় তাদের করা ECIR এ যুক্ত করা হয়েছে সমস্ত নথি এবং সমস্ত তথ্য। সবমিলিয়ে দ্বাদশীর দিন মহাবিপদে অনুব্রত।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026