নিউজ

ব্যাঙ্ক জালিয়াতিতে দেশজুড়ে তদন্তে নেমেছে সিবিআই, চিন্তার ভাঁজ গ্রাহকদের কপালে

ভারতে ব্যাংক জালিয়াতি কোনো নতুন খবর নয়। একের পর এক ব্যাংক জালিয়াতি ঘটেই চলেছে। ব্যাংকের সুরক্ষা ব্যাবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। যার জন্য সাধারণ মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তারা তাহলে টাকা কোথায় সুরক্ষিত রাখবে? তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

গতকাল সিবিআই প্রায় ৭,২০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির তদন্তে নেমে দেশজুড়ে ১৮৭ টি স্থানে তদন্ত চালালো। কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, এলাহাবাদ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক , আইডিবিআই ব্যাঙ্ক এইসব ব্যাংকগুলো রয়েছে ব্যাংক জালিয়াতির মধ্যে। এছাড়াও রয়েছে আরও কিছু ব্যাংক।

সিবিআই ব্যাংক জালিয়াতিতে ৪২ টি মামলা দায়ের করেছে। ব্যাংক জালিয়াতির অন্যতম উদাহণস্বরূপ রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নীরব মোদীর প্রায় ১৪,০০০ কোটির জালিয়াতি। এবার দায়ের হল ৭,২০০ কোটি টাকার মামলা। সিবিআই সূত্র থেকে জানা গিয়েছে, প্রতারণার অঙ্ক হাজার কোটি টাকার বেশি ছাড়িয়েছে অন্ততপক্ষে চারটি ক্ষেত্রে। এছাড়া ১১ টি ক্ষেত্রে একশো থেকে হাজার কোটির মধ্যে।

এত ব্যাঙ্ক জালিয়াতি হওয়ার পর ব্যাংকের সুরক্ষা ব্যাবস্থার ত্রুটি সামনে এসেছে। এখন গ্রাহকরা ব্যাংক থেকে ঋণ নিতেও ভয় পাচ্ছে। সিবিআইয়ের জানিয়েছে, ভুল তথ্য দিয়ে স্টেট ব্যাঙ্ক থেকে মুম্বাই এর একটি ৬,০০০ কোটি টাকার ঋণ নেন। এরফলে স্টেট ব্যাংকের লোকসান হয় প্রায় ১,২৬৬ কোটি টাকা। এই ঘটনায় ব্যাংক আধিকারিকদের গাফিলতি স্পষ্ট বোঝা যাচ্ছে। এই ঘটনায় ব্যাংক আধিকারিকরা জড়িত রয়েছে বলে সিবিআইয়ের অভিমত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026