রাজ্য

নারদ মামলায় নাম জড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের, ছাড় পেলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটকও

গত সোমবার থেকে বঙ্গ রাজনীতিতে প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে নারদ মামলার পুনরুত্থান। আজ কলকাতা হাইকোর্টে দুই হেভিওয়েট নেতা ও দুই প্রাক্তন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ পর্ব আছে। কিন্তু তার মধ্যেই ভেবেচিন্তে ঘুঁটি সাজিয়েছে সিবিআই। এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম। এছাড়াও নাম জড়িয়েছে আইনমন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম। সিবিআই এর অভিযোগ তারা এই মামলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। সিবিআই মনে করেছে গত সোমবার পূর্বপরিকল্পিতভাবে সিবিআই অফিস ঘেরাও করে তৃণমূল কর্মীরা। তাই আদালতের নির্দেশে খুব তাড়াতাড়ি এই মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া দরকার।

সোমবার সকালবেলা ফিল্মি কায়দায় বাড়ি থেকে গ্রেফতার করা হয় ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চ্যাটার্জিকে। তাদেরকে গ্রেপ্তার করে নিজাম প্যালেস বিল্ডিং এ নিয়ে যাওয়া হয়। এই খবর পেয়ে সিবিআই দপ্তরে তড়িঘড়ি পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে সেখানে উপস্থিত থাকেন আইনমন্ত্রী মলয় ঘটক এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিবিআই এর অভিযোগ যে মুখ্যমন্ত্রী দপ্তরের ঢুকে রীতিমতো আধিকারিকদের ওপর চিৎকার করেন। এমনকি অতিমারি আইনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করে দেবেন বলে হুমকি দেন। তাই নারদ মামলার সাথে এবার নাম জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত আজ অর্থাৎ বুধবার দুপুর ১২ টায় মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তারপরে পিছিয়ে তা দুপুর ২ টোয় করা হয়েছে। মামলায় সিবিআই মোট ৫৩ পাতার একটি চার্জশিট তৈরি করেছে। সিবিআই কর্তারা প্রাণপণ চেষ্টা করছে যাতে এই নেতাদের আজ জামিন না হয়। তাই তারা এই নারদ কান্ড মামলাকে অন্য রাজ্যে সরিয়ে নিতে যাওয়ার চেষ্টা করছে। তাই গত সোমবার নিজাম প্যালেস এর বাইরে মানুষের বিক্ষোভের ভিডিও কেন্দ্রকে পাঠিয়ে তারা এই মামলা রোজভ্যালির মামলার মতো অন্যত্র জায়গায় নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026