নিউজ

“স্ত্রীর চিকিৎসার জন্য বিপুল খরচের টাকা কোথা থেকে এল?”, অনুব্রত মণ্ডলের বেনামী সম্পত্তির হদিশ পেতে নাকাল CBI

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই নিয়ে যাওয়ার পর থেকে কার্যত উত্তাল গোটা রাজ্য রাজনীতি। তৃণমূল বিজেপি সংঘাত তুঙ্গে। অন্যদিকে অনুব্রত মণ্ডলের সম্পত্তির হদিশ পেতে কালঘাম ছুটছে সিবিআই কর্তাদের। বীরভূম জেলা তৃণমূল সভাপতি নামে কোথায় কত সম্পত্তি রয়েছে? খোঁজ নিচ্ছে তদন্তকারী অফিসারদের এক বিরাট দল। বিভিন্ন নথিপত্র ঘেঁটেও এখনও অব্দি অনুব্রত মণ্ডলের নামে বিপুল পরিমাণ সম্পত্তির কোনো অদিশ মিলছে না। তবে সিবিআই আধিকারিকদের মতে অনুব্রত মণ্ডলের বেশিরভাগ সম্পত্তি বেনামে রয়েছে। এবার এই তথ্যের প্রমাণ জোগাড় করতে হিমশিম খাচ্ছে তদন্তকারী সংস্থা।

সিবিআই আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে বোলপুরে অনুব্রত মণ্ডল যে বাড়িতে থাকেন সেটি তাঁর পৈতৃক ভিটে। তবে তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন অনুব্রত মন্ডলের যদি কোনো টাকা নাই থেকে থাকে, তাহলে তাঁর স্ত্রীর চিকিৎসা খরচ কিভাবে তিনি জোগাড় করতেন? আসলে ২০২০ সালের জানুয়ারি মাসে অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মন্ডল ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্ত্রীর চিকিৎসার জন্য বিপুল অংকের টাকা খরচ করেছিলেন এই তৃণমূল নেতা। আর সেই সূত্র ধরেই তদন্তকারী সংস্থার আধিকারিকদের প্রশ্ন চিকিৎসার পিছনে এত টাকা এল কোথা থেকে?

আর চিকিৎসার সময় যদি কেউ সাহায্য করে থাকে তাহলে সে কে? অনুব্রত মন্ডলের সাথে তার সম্পর্ক কি? অনুব্রত মণ্ডল কি তাকে টাকা ফেরত দিয়েছে? সেই ব্যক্তির টাকার উৎস কি? এতসব প্রশ্ন নিয়ে এবার অনুব্রত মণ্ডলকে জেরা করবে তদন্তকারী আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। পরের দিন শুক্রবার দুপুরে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বিকেলে তাকে নিজাম প্যালেসে ফিরিয়ে আনা হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026