নিউজ

BREAKING NEWS: সিবিআই নারদাকান্ডে দুই মন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে, জানুন কি হতে চলেছে?

রাজীব ঘোষ: এবার রাজ‍্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ডেকে পাঠালো সিবিআই।রাজ‍্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আগামী সেপ্টেম্বর মাসের প্রথমেই সিবিআইয়ের দফতর নিজাম প‍্যালেসে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।নারদাকান্ডে সিবিআই তদন্তের যথেষ্ট অগ্রগতি করেছে।নারদার তদন্ত শেষ করে শীঘ্রই সিবিআই চার্জশিট দাখিল করতে চাইছে।সেই কারণে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক, মন্ত্রী, নেতাদের বারবার সিবিআইয়ের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে।২০১৭ সালে নারদাকান্ডে জেরা করার জন্য সিবিআই এই দুই মন্ত্রীকে প্রথম ডেকে পাঠায়।ইতিমধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তৃণমূল নেত্রী অপরূপা পোদ্দারকেও সিবিআই জেরা করার জন্য ডেকে পাঠিয়েছে।

তারপরেই এদিন রাজ‍্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীকে সিবিআইয়ের ডেকে পাঠানোয় নারদা তদন্ত যে শীঘ্রই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা শেষ করতে চাইছে সেটা পরিস্কার হয়ে গিয়েছে।এর আগে এই দুই মন্ত্রীকে সিবিআই নারদাকান্ডে তদন্তের জন্য জেরা করেছে।সিবিআই সূত্রে খবর, এবার রাজ‍্যের এই দুই মন্ত্রীর বয়ান রেকর্ড করতে পারে সিবিআই।এখন যাদের তদন্তের জন্য সিবিআই আবার জেরা করতে চাইছে, তাদের বয়ান রেকর্ড করে চার্জশিট পেশ করতে পারে সিবিআই।একসাথে সিবিআই দিল্লি ও কলকাতায় একযোগে নারদাকান্ডে তদন্ত করছে।সিবিআই এবার নারদাকান্ডে বয়ান রেকর্ড করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026