নিউজ

আই এন এক্স মিডিয়া কেসে চিদাম্বরমের পরে কাকে জেরা করছে সিবিআই, দেখুন!

রাজীব ঘোষ: আই এন এক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।শুধু চিদাম্বরম বা তার ছেলেই নন,এবার সিবিআই এই মামলায় অভিযুক্ত ছয়জন আইএএস অফিসারকে জেরা করা শুরু করেছে।বিহার ক‍্যাডারের আইএএস দীপক কুমার সিং এফ আই পি বি-তে কর্মরত ছিলেন।তিনি বলেন, আই এন এক্স মিডিয়া ৪ কোটি ৬২ লক্ষ টাকার বিদেশি বিনিয়োগ চায়।তাদের অনুমতি দেওয়া হয়েছিল।আরেক জন আইএএস অফিসার হলেন অন্ধ্রপ্রদেশ ক‍্যাডারের ডুভভুরি সুব্বারাও।তিনি রিজার্ভ ব‍্যাঙ্কের গভর্নর ছিলেন।সিবিআই জেরায় তিনি স্বীকার করেছেন,আই এন এক্স মিডিয়াকে বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নিয়ম ভাঙা হয়েছিল।

অর্থমন্ত্রকে অফিসার অন স্পেশাল ডিউটি হিসাবে ছিলেন আইএএস অফিসার পি কে বাগগা।তিনি সিবিআই জেরায় বলেছেন, নির্ধারিত সীমার চেয়ে বেশী বিদেশি বিনিয়োগ এসে থাকলে এফ আই পি বি-র ব‍্যাপারটা আরবিআইকে জানানো উচিত ছিল।আই এন এক্স মিডিয়াকে বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়ার সময় অর্থমন্ত্রকের অতিরিক্ত সচিব ছিলেন আইএএস অফিসার অশোক চাওলা।সিবিআই তার বিরুদ্ধে এয়ারসেল ম‍্যাক্সিস মামলায় তদন্ত করার অনুমতি পায়।ন‍্যাশনাল স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের পদ থেকে তখন তিনি ইস্তফা দেন।একসময় নীতি আয়োগের অতিরিক্ত সচিব ছিলেন আইএএস অফিসার সিন্ধুশ্রী খুল্লার।সিবিআইয়ের কথায়, আই এন এক্স মিডিয়ার বেআইনী কার্যকলাপ দেখেও তিনি কোনো ব‍্যবস্হা নেননি।সিবিআই এই ছয়জন আইএএস অফিসারকে আই এন এক্স মিডিয়ায় দুর্নীতির মামলায় জেরা করছে।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026