নিউজ

নারদা কান্ডে নড়েচড়ে বসলো সিবিআই, ডেকে পাঠানো হল ১০ জন অভিযুক্তদের!

অরূপ মাহাত: নারদা কান্ডের ফাইল নেড়েচেড়ে দেখল সিবিআই। সেই সূত্রে তলব করা হল বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে। ২০১৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে একটি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসে। যাতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা হাত পেতে ঘুষ নিচ্ছেন। ম্যাথু স্যামুয়েল নামের এক সাংবাদিক এই স্টিং অপারেশনটি চালায়। প্রথমে ভিডিওটিকে জাল বলে দাবি করলেও পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরো ঘটনাটিকে দলীয় তহবিলে নির্বাচনী অনুদান বলে উল্লেখ করা হয়। যদিও স্টিং অপারেশন চালানো সেই সাংবাদিক নির্দিষ্ট ভাবে ঘুষ দেওয়ার কথা অভিযোগে উল্লেখ করেন। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপর থেকেই বিভিন্ন সময়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত তৃণমূল নেতাদের সাথে সাথে ম্যাথু স্যামুয়েলকেও ডেকে পাঠায় সিবিআই।

সেই ঘটনাকে কেন্দ্র করেই এবারও অভিযুক্ত তৃণমূল নেতা সহ মোট দশ জনকে তলব করেছে সিবিআই। তদন্তের স্বার্থে এই দশ অভিযুক্তকে আগামী এক সপ্তাহের মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই তালিকায় নাম রয়েছে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, কাকলী ঘোষ দস্তিদার, সুব্রত মুখোপাধ্যায়, অধুনা বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়, আইপিএস মির্জা সহ মোট দশ জনের। তাদের গলার স্বর মিলিয়ে দেখা হবে বলে খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026