নিউজ

CBI on Anubrata: পার্থর ধারা বজায় রাখল অনুব্রত, সিবিআই বাজেয়াপ্ত করল প্রায় ১৭ কোটি টাকা

প্রথমে শিক্ষক নিয়োগ দুর্নীতির দায়ে এবং এবার গরু পাচার মামলায় রাজ্যের দুই হেভিওয়েট তৃণমূল নেতা হেফাজতে ঢুকে গেছেন। এই নিয়ে সরগরম গোটা রাজ্য রাজনীতি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এমন ঘটনাক্রম তৃণমূলের প্রভাবশালী মেরুদন্ডের ক্যান্সার। বর্তমানে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মন্ডল সিবিআই হেফাজতে রয়েছেন। পার্থর ধারা বজায় রেখে আজ সিবিআই গরুপাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল এবং তাঁর আত্মীয়দের বিপুল ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছে। CBI সূত্রে জানা গিয়েছে গোয়েন্দারা বাজেয়াপ্ত করেছেন প্রায় ১৬ কোটি ৯৭ লাখ টাকা।

সিবিআই এর অনুমান গরু পাচারের টাকা বিভিন্ন ব্যাংকে আত্মীয়দের নামে ফিক্সড ডিপোজিট করে রাখতেন অনুব্রত মণ্ডল। তাই কেষ্ট মন্ডলকে গ্রেপ্তার করার পরেই সিবিআই আধিকারিকদের একদল খুঁজে বার করেছেন কোন কোন ব্যাংকে সেই ফিক্সড ডিপোজিটের টাকা রয়েছে। আর তারপরেই আজ বুধবার অনুব্রতর আত্মীয়দের নামে থাকা প্রায় ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সিবিআই এর প্রাথমিক তদন্তে সন্দেহ যে গরু পাচারের টাকা আত্মীয়দের নামে ফিক্সড ডিপোজিট করে রাখতেন অনুব্রত। এখন বেনামে ফিক্সড ডিপোজিট করা এই টাকার সাথে গরু পাচারের সম্পর্ক খতিয়ে দেখছে গোয়েন্দারা।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ বুধবার সকালের দিকে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে জেরা করতে বোলপুরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু ১০ মিনিটের মধ্যেই তারা সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। আসলে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন সুকন্যা। এরপর বোলপুরের পূর্বপল্লীর সিবিআই ক্যাম্প অফিসে অনুব্রতর হিসেব রক্ষকদের জেরা করা হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026