নিউজ

গণধর্ষণেই মৃত্যু হয়েছিল হাথরস কাণ্ডের তরুণীর, জানাল সিবিআই

হাথরস: গণধর্ষণই করা হয়েছিল হাথরসের ১৯ বছরের দলিত তরুণীকে। আজ, শুক্রবার চার্জশিট পেশ করে গণধর্ষণের তত্ত্বকেই ফের একবার মান্যতা দিল সিবিআই।

শুক্রবার হাথরস আদালতে সিবিআই চার্জশিট পেশ করে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৭৬ এ, ৩৭৬ ডি ও ৩০২ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে তফশিলি জাতি-উপজাতি আইনের অধীনেও ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করে তদন্তকারী সংস্থা।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে উত্তর প্রদেশের হাথরসে ক্ষেতে কাজ করার সময় ১৯ বছরের এক দলিত তরুণীকে গণধর্ষণ করে চার উচ্চবর্ণের যুবক। চিকিৎসার জন্য দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হলেও ২৯ সেপ্টেম্বর জীবনযুদ্ধে হেরে যায় ওই তরুণী।

পরেরদিন পরিবারের অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে গ্রামের একটি মাঠে তাঁর দেহ সৎকার করে দেয় পুলিস। যদিও পুলিস দাবি করে, পরিবারের সম্মতিতেই সৎকার করা হয়েছিল ওই তরুণীর। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। প্রবল সমালোচনার মুখে পড়ে যোগী সরকার।

চাপের মুখে পড়েই সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয় উত্তর প্রদেশ সরকার। অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট জানায়, সিবিআই তদন্তের উপর নজরদারি করবে এলাহাবাদ কোর্ট। চলতি সপ্তাহেই সিবিআই তদন্ত শেষ করার জন্য আরও কিছু সময়ের আবেদন জানায় আদালতে। বুধবার এলাহাবাদ আদালত সেই আবেদনের প্রেক্ষিতে আগামী বছরের ২৭ জানুয়ারি শুনানির দিন ধার্য করে।

অন্যদিকে, অভিযু্ক্ত চার যুবক জেল থেকেই উত্তর প্রদেশ পুলিসের কাছে চিঠি লিখে জানিয়েছে, তাঁদের চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। চিঠিতে ধর্ষিতা কিশোরীর মা ও দাদার বিরুদ্ধেও তরুণীর উপর অত্যাচারের অভিযোগ করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তরুণীর পরিবার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026