রাজীব ঘোষ: নারদাকান্ডে এবার সিবিআই ডেকে পাঠালো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে।নারদার তদন্তের জন্য সিবিআই অফিসাররা আগামী ৩১ তারিখের মধ্যে সিবিআই দফতরে শোভন চট্টোপাধ্যায়কে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।সিবিআই নারদাকান্ডে তদন্তের জন্য এর আগে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক, নেতাদের ডেকে পাঠিয়েছে।তাদের জেরা করেছে সিবিআই।নারদাকান্ডে বেশ কিছু বিষয়ে তদন্ত করে তথ্য জানার জন্য সিবিআইয়ের অফিসাররা এবার বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে ডেকে পাঠালেন।কিছুদিন আগেই কলকাতার প্রাক্তন মেয়র এবং বিধায়ক শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে দিল্লির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
তার সঙ্গে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেন।তখন রাজ্য বিজেপির পক্ষ থেকে শোভনকে সংবর্ধনা দেওয়া হয়।সেই সংবর্ধনা অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশে বসে শোভন চট্টোপাধ্যায় নারদাকান্ডে সিবিআইকে সহযোগিতা করবেন বলে জানিয়েছিলেন।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল নারদার তদন্তে সিবিআইয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শোভন বিজেপিতে যোগদান করেন।সেই অভিযোগের পরে শোভন নারদাকান্ডে সিবিআইকে সহযোগিতা করবেন বলেছিলেন।তারপর এদিন সিবিআইয়ের পক্ষ থেকে নারদাকান্ডে জেরা করার জন্য শোভন চট্টোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছে।স্বাভাবিক ভাবেই শোভনকে সিবিআইয়ের তলবে রাজ্য জুড়ে জল্পনা শুরু হয়েছে।গতকাল বিজেপির সাংগঠনিক বৈঠকে শোভন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন না।তার দলের বৈঠকে অনুপস্থিতি নিয়েও আলোচনা হয়।তারপর এদিন নারদাকান্ডে জিজ্ঞাসাবাদের জন্য শোভনকে ডেকে পাঠালো সিবিআই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…