নিউজ

‘বেড রেস্ট’ নিতে গিয়ে সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত, কড়া পদক্ষেপের পথে সিবিআই

গত সোমবার সিবিআইয়ের ডাকে সাড়া না দিয়ে এসএসকেএম হাসপাতালে রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এরপর সিবিআই আবার তাকে আজ অর্থাৎ বুধবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে ফের শরীর খারাপের অজুহাত দেখিয়ে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। নিজাম প্যালেসে গিয়ে এই কথা জানিয়ে আসলেন অনুব্রতর আইনজীবীরা। আজকে নিয়ে সিবিআইয়ের মোট দশটি নোটিশ এড়িয়ে যাওয়ার রেকর্ড বললেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আইনজীবীদের পক্ষে জানানো হয়েছে যে অসুস্থ থাকায় সিবিআই এর মুখোমুখি হতে পারবেন না অনুব্রত মণ্ডল। গত তিনদিনে অনেক বেশি সফর করার কারণে তিনি বিধ্বস্ত হয়ে পড়েছেন এবং তিনি মানসিকভাবেও বিপর্যস্ত। তবে এবার কেষ্টদার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সিবিআই বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, গতকাল অনুব্রত মণ্ডলকে দেখতে যে চিকিৎসক গিয়েছিলেন তিনি সাদা কাগজে প্রেস্ক্রিপশন লিখতে বাধ্য হয়েছিলেন সুপারের নির্দেশে। একইসঙ্গে অনুব্রত মণ্ডলকে বেড টেস্ট নেওয়ার জন্য লিখতে বাধ্য করেছিলেন অনুব্রত নিজেই। তবে এখনো হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি। ইতিমধ্যেই নিজাম প্যালেস থেকে সিবিআই তদন্তকারীর একটি দল গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছেন। হয়তো তারা আসানসোল আদালতে গিয়ে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। অথবা সরাসরি অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে পৌঁছে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করার সম্ভাবনা রয়েছে। এছাড়া বোলপুরের চিকিৎসকদলদের সাথে কথা বলতে পারে এই সিবিআই আধিকারিকরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার নিজাম প্যালেসে হাজিরা না দিয়ে অনুব্রত মণ্ডল পৌঁছে গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। কিন্তু সেখানে অনুব্রত মণ্ডলকে ভর্তি না নিয়েই ছেড়ে দেন বিশেষ চিকিৎসকের দল। তাঁরা জানান যে শারীরিক অবস্থার এমন কিছু অবনতি হয়নি যাতে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন আছে। সেখান থেকে অনুব্রত মণ্ডল বাড়ি ফিরে গেলে ফের সিবিআই দশম বারের জন্য বীরভূম জেলার তৃণমূল সভাপতিকে নোটিশ পাঠায়। আজ সকাল ১১ টায় অনুব্রতর হাজিরা দেয়ার কথা থাকলেও সেই অন্তরায় হয়ে দাঁড়ালো ‘১৪ দিনের বেড রেস্ট’।

Nirajana Nag

Recent Posts

বড় বদল শিক্ষাক্ষেত্রে! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে নতুন জল্পনা পশ্চিমবঙ্গে

শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…

May 23, 2026

সমুদ্র ভ্রমণ এখন হাতের মুঠোয়! কৃষ্ণনগর–দীঘা বাস পরিষেবা নিয়ে বড় আপডেট

দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…

May 23, 2026

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026