নিউজ

কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা পেনশনভোগীদের জন্য, বয়স যত বাড়বে লাফিয়ে বাড়বে পেনশনের টাকা

অবসর গ্রহণের পর পেনশন একজন মানুষের জীবনের সবথেকে বড় সহায় হয়ে দাঁড়ায়। ৮০ বছর বয়সের পরে যেমন লাঠি হয় সব থেকে বড় সহায় তেমনি পেনশনের টাকা একটা আর্থিক নিরাপত্তার চাদরে মুড়ে রাখে একজন বৃদ্ধ মানুষকে। তাই এবারে ভারত সরকার নিয়ে এলো একটি নতুন পেনশনের নিয়ম যেখানে ৮০ বছর পরে পাওয়া যাবে অতিরিক্ত পেনশন। জানুন এই নতুন নিয়মটি কি এবং এই কারণে কত পরিমান বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন?

আপনাদের জানিয়ে ভারতীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সবসময় সহায় হয়ে থেকেছে। সম্প্রতি তাদের জন্য যে নতুন নিয়ম কানুন নিয়ে আসা হয়েছে তাতে ৮০ বছর বয়সের পরে পেনশন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। CCS পেনশন নিয়ম ২০২১ অনুযায়ী পেনশনগ্রহিতার বয়স ৮০ বছর পূর্ণ হবার পর তার ক্ষতিপূরণ ভাতা বৃদ্ধি পায়, যা বর্ধিত পেনশন আকারে পাওয়া যায়। তবে এর সুবিধা শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পাবেন। আপনি যদি এই নিয়ম নিয়ে চর্চা করেন তাহলে আপনি বুঝতে পারবেন ৮০ বছর বয়সের পরে প্রতি পাঁচ বছর অন্তর পেনশন ভোগীর পেনশনের মাসিক অংক অনেকটা বেড়ে যায়। এভাবেই পেনশনের পরিমাণ ৮০ বছরের উপরে বৃদ্ধি পায়।

৮৫ বছরের কম বয়সী হলে বেসিক পেনশনের ২০ শতাংশ টাকা বৃদ্ধি পায়। ৮৫ বছরের উপরে কিন্তু ৯০ বছরের কম বয়সী হলে বেসিক পেনশনের ৩০ শতাংশ বৃদ্ধি পায়। ৯০ বছরের উপরে কিন্তু ৯৫ বছরের কম বয়সী হলে বেসিক পেনশনের ৪০ শতাংশ বৃদ্ধি পায়। ৯৫ বছরের উপরে কিন্তু ১০০ বছরের কম বয়সী হলে মৌলিক পেনশনের ৫০ শতাংশ বৃদ্ধি পায়। আর যদি ১০০ বছরের বেশি বয়স হয় তাহলে তার বেসিক পেনশনের ১০০% অতিরিক্ত পেনশন তিনি পেতে পারেন।

নিয়ম অনুযায়ী পেনশনভোগীর জন্ম তারিখ যাই হোক না কেন, তিনি ওই মাসের প্রথম তারিখ থেকে অতিরিক্ত পেনশনের স্ল্যাবে পৌঁছে যাবেন। যদি কোন ব্যক্তি ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন তাহলে ৮০ বছর বয়সে ২০ শতাংশ বৃদ্ধি পেনশনের সুবিধা ১ আগস্ট থেকে শুরু হবে। একইভাবে যদি ৪ আগস্ট জন্মগ্রহণকারী কোন ব্যক্তি পেনশনের জন্য আবেদন করেন তাহলে ৮০ বছরের পরে ১ আগস্টের হিসেবে বর্ধিত পেনশনের অর্থ তাকে দেওয়া হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026