মাত্র ৭০ টাকা খরচ করলেই ডবল স্পিডে ঘুরবে বাড়ির পাখা, লাগবে না AC

গরমের দাবদাহে অনেকের ঘরেই সিলিং ফ্যান যথেষ্ট জোরে না ঘুরে বিরক্তি বাড়াচ্ছে। ফলে অস্বস্তি বাড়ছে এবং তার সাথেই হচ্ছে নানান সমস্যা। গরমে রাত্রে ঘুম নষ্ট হচ্ছে অনেকের। বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার ভয়ে এসি চালানোও অনেকের পক্ষে সম্ভব নয়। কিন্তু মাত্র ৭০ টাকা খরচ করলেই আপনার বাড়ির সিলিং ফ্যান আরও জোরে ঘুরবে!

কীভাবে করবেন এই কাজটা?

১. ফ্যানের ব্লেড পরিষ্কার করুন: ধুলোবালি জমে ফ্যানের ব্লেড ভারী হয়ে পড়ে, ফলে ঘুরতে বাধা পায়। প্রথমে শুকনো কাপড় দিয়ে, তারপর ভেজা কাপড় দিয়ে ব্লেডগুলি ভালো করে পরিষ্কার করুন। তবে মনে রাখবেন, ফ্যানের ব্লেড পরিষ্কার করার সময় অবশ্যই ফ্যান বন্ধ করবেন। নাহলে সবদিক থেকেই ব্যাপক ক্ষতির সম্ভাবনা আছে।

২. নতুন কনডেন্সার ব্যবহার করুন: কনডেন্সার নষ্ট হয়ে গেলে ফ্যানের গতি কমে যায়। ৭০-৮০ টাকায় অনলাইন বা বৈদ্যুতিক দোকান থেকে নতুন কনডেন্সার কিনে প্রতিস্থাপন করুন। তবে এই কাজটা খুব একটা সোজা কাজ নয়। এই কাজটির জন্য এমন লোককেই ডাকবেন, যিনি এই কাজ করতে জানেন। তবে, আপনিও চাইলে এই কাজটা করতে পারবেন।

কিভাবে পাল্টাবেন কনডেনসার?

১. ফ্যান বন্ধ করে দিন।
২. মোটরের উপরে অবস্থিত পুরনো কনডেন্সারটি সাবধানে খুলে নিন।
৩. তারগুলি কীভাবে সংযুক্ত ছিল মনে রেখে নতুন কনডেন্সার ঠিক একইভাবে সংযুক্ত করুন।
৪. ফ্যান চালু করে দেখুন, এবার অনেক জোরে ঘুরছে!
এই ছোট্ট টিপসগুলি মেনে চললে আপনার ঘর আরও ঠান্ডা থাকবে এবং বিদ্যুতের বিলও কমবে। তাহলে দেরি কিসের? আজই ফ্যান পরিষ্কার করে নতুন কনডেন্সার লাগিয়ে ফেলুন!

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026