নিউজ

১৭ হাজার ফুট উচ্চতা, মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় সাধারণতন্ত্র দিবস উদযাপন ITBP বাহিনীর

৭১ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ভারত মাতার আরাধনায় মেতে উঠেছে গোটা দেশ। স্কুলে, পাড়ায় পতাকা উত্তোলন থেকে শুরু করে দিল্লীর রাজপথে কুচকাওয়াজ সবকিছু মিলিয়ে সুন্দর দৃশ্যের সাক্ষী হচ্ছেন সকলে। এই ঐতিহাসিক উৎসবে সামিল রয়েছেন গোটা দেশের দুর্গম স্থানের কর্তব্যরত সামরিক ও আধাসামরিক বাহিনীও।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেল বরফের মধ্যে পতাকা হাতে এগিয়ে চলেছেন ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ বাহিনী। ১৭ হাজার ফুট উচ্চতায়, মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে বরফের ওপর দিয়ে যাওয়ার সময় ‘বন্দেমাতরম’ ও ‘ভারতমাতা কী জয়’ স্লোগানে মুখরিত হচ্ছিলো চারিদিক।

আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবস উদযাপন, রাষ্ট্রপতিকে জাতীয় স্যালুট দিয়ে সম্মান

৫৮ সেকেন্ডের এই ভিডিও রীতিমতো শিহরণ জাগায়। সাধারণ মানুষ যেখানে বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যেও ঠান্ডায় কাবু সেখানে এই দুর্গম জায়গায় থেকে তারা দেশকে নিরাপত্তা দিতে কখনো পিছপা হন না।ভারতের এই বীর সন্তানদের কুর্নিশ জানিয়েছে গোটা দেশ।

১৯৬২ সালের ২৪ শে অক্টোবর উত্থাপিত হয় এই বাহিনী। বর্তমানে লাদাখের কারাকোরাম পাস থেকে অরুনাচল প্রদেশের জাচেপ লা অবধি ভারত-চীন সীমান্তের ৩৪৮৮ কিমি পর্যন্ত তারা মোতায়েন রয়েছে। এটি একটি বিশেষভাবে প্রশিক্ষিত পর্বতারোহী বাহিনী, যাদের বেশিরভাগই পুরুষ।বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সারাদেশ জুড়ে বহু ত্রাণকার্য চালিয়ে যাচ্ছে এই বাহিনী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026