সেলিনা জেটলি নামটা শুনলেই তাঁর কাতিল চোখের কথা আগে মনে আসে। বলিউডকে কার্যত তিনি বিদাই জানিয়েছেন বহু আগে। দীর্ঘ ৯ বছর বলিউডে লড়াই করার পরেও সাফল্য তেমনভাবে এসে ধরা দেয়নি। ২০০৩ সালে বলিউডে ডেবিউ করেন সেলিনা জেটলি। ২০০১ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাব দ্বারা সম্মানিত হন তিনি। এরপর সিলসিলায়ে (২০০৫), নো এন্ট্রি (২০০৫), টম, ডিক, এন্ড হ্যারি (২০০৬) এবং গোলমাল রিটার্ন (২০০৮) সিনেমাগুলিতে তাঁকে দেখা যায়। বর্তমানে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছেন সেলিনা। ঠিক এরই মাঝে পুরনো স্মৃতি উস্কে সন্তানের ছবি পোস্ট করলেন। World Prematurity Dayতে সে ঘটনার কথা জানালেন সেলিনা।
২০১৭য় নিজের নবজাতক সন্তানকে হারানোর মত দুঃখজনক ঘটনা শেয়ার করেন অভিনেত্রী। সেই সময় তাঁর যমজ সন্তান আসে। কিন্তু এক নবজাতক কে বাঁচাতে পারেননি, যার নাম ছিল শামসের জেটলি হাগ। শুধু তাই নয়, মা ও বাবা এবং এক সন্তানের মৃত্যুর পর তিনি পুরোপুরি মানসিক রোগের শিকার হয়েছিলেন বলেও জানিয়েছেন।
এদিন সেলিনা তাঁর মৃত সন্তানের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দেন সকলের উদ্দেশে। তাঁর বার্তার সংক্ষিপ্ত মর্ম এটাই ছিল যে ওয়ার্ল্ড প্রিম্যাচুওর ডে প্রতিবছর ১৭ ই নভেম্বর সেলিব্রেট করা হয়। প্রতিবছরই কয়েক মিলিয়ন শিশু প্রিম্যাচিউর জন্ম নেয়। নিওনেটাল কেয়ারে নিজের সন্তানকে দেখার জন্য বাবা-মায়েরা কখনোই প্রস্তুত থাকে না।
হবু মা-বাবাদের জন্য সেলিনা কিছু টিপস দিয়েছেন। তিনি বলেছেন বাচ্চাদের খুব যত্ন করা উচিত, পর্যাপ্ত বুকের দুধ পান করানো উচিত এবং চিকিৎসকের প্রতি বিশ্বাস রাখা উচিত।
পরিচালক রাম কমল মুখোপাধ্যায়-এর ‘সিজনস গ্রিটিংস’-এ কামব্যাক করেছেন সেলিনা। স্বজনপোষণ এবং জীবনের সমস্ত বেদনা কিছু কাটিয়ে আবার পুরোনো দিনে ফিরতে চান সেলিনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…