রাজ্য

Cyclone Yaas: উড়িষ্যাকে ৬০০ কোটি আর বাংলাকে ৪০০ কোটি কেন? অভিযোগ মমতার

আম্ফানের সময়কাল থেকেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সমস্যা রয়েছে। টাকা না পাওয়া নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সরকারকে। তার বক্তব্যের একটাই কথা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যকে কোন টাকা দেওয়া হয় না। এবারে ঘূর্ণিঝড় যশের আগেও ঠিক একই রকমভাবে শুরু হয়ে গেল কেন্দ্র এবং রাজ্যের সংঘাত।

বাংলা আবারো কেন্দ্রীয় বঞ্চনার শিকার বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকের পর জানিয়েছেন এই যশ ঘূর্ণিঝড়ের জন্য বাংলাকে ৪০০ কোটি টাকা এবং ওড়িশাকে ৬০০ কোটি টাকা সাহায্য দেওয়া হবে। আর এই সাহায্যের পরিমাণ নিয়েই এবারে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তুমুল বাদানুবাদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বাংলা বড়ো রাজ্য সত্ত্বেও কেন উড়িষ্যাকে বেশি টাকা দেওয়া হচ্ছে আর বাংলাকে কম? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানানো হয়েছে যশের প্রাক্কালে অগ্রিম বরাদ্দ হিসেবে অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ রয়েছে ৬০০ কোটি টাকা, উড়িষ্যার জন্য বরাদ্দ রয়েছে ৬০০ কোটি টাকা এবং পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ রয়েছে ৪০০ কোটি টাকা।

এই কথাটা শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানালেন, “পশ্চিমবঙ্গ আকারে অনেকটা বড় রাজ্য হওয়া সত্বেও এবং এই রাজ্যে জনসংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও কেন পশ্চিমবাংলাকে এরকম ভাবে বঞ্চিত করা হচ্ছে?” যদিও এই প্রশ্নের পাল্টা অমিত শাহ উত্তর দিয়েছেন, “এর পিছনে সায়েন্স আছে।” সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের এই সাইন্সের পাল্টা বললেন, “আমি একটু একটু পলিটিক্যাল সায়েন্সটা বুঝি কিন্তু সাইন্সটা ঠিক বুঝিনা। এই টাকাটা কেন্দ্র দিচ্ছে না। এটা আমাদেরই টাকা, অগ্রিম দেওয়া হচ্ছে। আম্ফানের ক্ষেত্রে ১০০০ কোটি টাকা অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু আদতে সেরকম কিছু হয়নি।”

মমতার অভিযোগ, “প্রত্যেকবার ঝড় হলে কেন্দ্রীয় টিম এসে ঘুরে যায় কিন্তু কোনদিন কোন লাভ হয় না।” এছাড়াও নির্বাচনী ইশতেহারে থাকা প্রতিশ্রুতির কথা বাস্তবায়নের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের খুব সামনেই বর্তমানে অবস্থান করছে যশ ঘূর্ণিঝড়। যদিও, আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কিন্তু পশ্চিমবঙ্গে হবে না, বরং উড়িষ্যার বালেশ্বরে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026