নিউজ

কৃষকদের জন্য কিষান ক্রেডিট কার্ড, সাথে ২ লক্ষ কোটি টাকার ঋণ

জাতির উদ্দেশে ভাষণে দেশের বর্তমান পরিস্থিতিতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই আর্থিক প্যাকেজের আওতায় এলেন দেশের প্রান্তিক কৃষকরা। আর্থিক প্যাকেজ ঘোষণার দ্বিতীয় দিনে কৃষকদের জন্য সাহায্যের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জানান, “মার্চ-এপ্রিলে কৃষিক্ষেত্রে ৬৩ লক্ষ ঋণ মঞ্জুর করেছে সরকার। প্রায় ৮৬,৬০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে।”

কৃষকদের সহায়তায় ২ লক্ষ কোটি টাকার কৃষি লোন দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই লোন কৃষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া হবে। অর্থমন্ত্রী তার ঘোষণায় বলেছেন, “দেশের প্রান্তিক কৃষকদের ২ লক্ষ কোটি টাকার লোন দেওয়া হবে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে। এর মাধ্যমে ২.৫ কোটি কৃষক উপকৃত হবেন। শুধুমাত্র কৃষকরাই নন, এই লোনের সুবিধা পাবেন মৎসজীবী, পোল্ট্রি এবং অন্যান্য ফার্মের মালিকরাও।” অর্থমন্ত্রী আরও বলেন, “এই আর্থিক সাহায্যের ফলে ২.৫ কোটি কৃষককে আত্মনির্ভর করবে।”

অর্থমন্ত্রী আরও বলেন, “শেষ দুমাসে ২৫ লক্ষ কৃষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। যারা পেয়েছেন তারা সকলেই এই লোনের সুবিধা পাবেন। নাবার্ডের মাধ্যমে মিলবে এই ঋণ।” তিনি জানান, “পরিযায়ী শ্রমিক, হকার এবং ছোট কৃষকদের জন্য নয়টি প্রকল্প নিয়েছে সরকার। গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে ৪,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষিক্ষেত্রে খরচ করার জন্য রাজ্য গুলিকে ৬,৭০০ কোটি টাকা দেওয়া হবে।” এছাড়াও ‘এক দেশ এক রেশন’ ব্যবস্থা অগস্ট মাস থেকেই চালু করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমন। এর ফলে পরিযায়ী শ্রমিকদের বিশেষ উপকার হবে। তারা দেশের যে কোনো প্রান্ত থেকেই রেশন তুলতে পারবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026