ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Salary Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বড়ো আপডেট, জেনে নিন কতটা বাড়তে পারে বেতন?

বর্তমানে কেন্দ্রীয় প্রায় ৬৮ লক্ষ্য কেন্দ্রীয় সরকারি কর্মীরা ও ৫২ লক্ষ্য অবসরপ্রাপ্ত কর্মীরা সপ্তম বেতন কমিশনের অন্তর্গত বেতন পেয়ে চলেছেন। মোদি সরকারের কর্মীদের বছরে দুইবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়ে থাকে। একটি বছরে জানুয়ারি এবং অপরটি জুলাই মাসে। কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা আগামী মার্চ ২০২৩ এ বৃদ্ধি পেলে চলেছে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি খুব শীঘ্রই কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

২০১৬ সালে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন বেতন কমিশন সরিয়ে অন্য কোন পদ্ধতি কার্যকর করতে হবে যাতে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে। তবে অর্থমন্ত্রক সূত্রে খবর কেন্দ্রীয় সরকার আর কোন নতুন বেতন কমিশনের পক্ষে হাঁটবে না। অর্থাৎ অষ্টম বেতন কমিশন তৈরি হবার সম্ভাবনা খুব কম। এমন একটি মানদণ্ড তৈরি করা হবে যাতে অতি সহজেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পেতে পারে তাদের পারফরমেন্সের নিরিখে।

এমন একটি ব্যবস্থা করা হচ্ছে যাতে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা হলেই অটোমেটিক্যালি বেতন বেড়ে যাবে। একইসঙ্গে অটোমেটিক পে সিস্টেমের নির্মাণ করা যেতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। কর্মীদের বক্তব্য ২০১৬ সালের সুপারিশ বর্তমানের মূল্য বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক একেবারেই নয়। নতুন ব্যবস্থা কার্যকর হতে গেলে পে লেভেল ম্যাট্রিক্স ১ থেকে ৫ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২১ হাজার টাকা করা হবে। তাই বেতন ক্রমের ধারা ভেঙে ২০২৪ এর নতুন ফর্মুলা কার্যকর করা হতে পারে। তবে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন নিয়ে কি করবে সেই নিয়ে দ্বন্দ্ব রয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026