নিউজ

পড়ুয়াদের ৫০ হাজার টাকা করে দেবে মোদি সরকার, কারা পাবেন কিভাবে পাবেন জেনে নিন

কেন্দ্রীয় সরকারের কাছে এই মুহূর্তে একাধিক স্কলারশিপের স্কিম রয়েছে যেখানে পড়ুয়ারা সর্বাধিক ৫০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। হাজার হাজার জনকে এই স্কলারশিপ দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তাহলে কারা পাবে এই স্কলারশিপ এবং এর যোগ্যতা কি?

কেন্দ্রীয় সরকারের তরফে বিশেষভাবে অক্ষম প্রার্থীদের জন্য যারা কারিগরি শিক্ষা নিতে চায় তাদের জন্য এই স্কলারশিপ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার মনে করছে, যারা এই মুহূর্তে বিশেষভাবে সক্ষম তাদেরকেও সমান সুযোগ দেওয়া উচিত এবং সেই কারণেই এই স্কলারশিপের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের স্কলারশিপ সাধারণত দিয়ে থেকে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

তবে এই স্কলারশিপ নেওয়ার জন্য একটা ন্যূনতম যোগ্যতা লাগবে। এই স্কলারশিপ তারাই পাবেন যারা ডিগ্রী বা ডিপ্লোমা কোর্সে পড়ছেন। তাদের উচ্চ স্তরের শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপের জন্য আবেদনের শেষ তারিখ অক্টোবর ৩১। যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাদের অনলাইনে সম্পূর্ণ আবেদন করতে হবে। কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, এতে পড়ুয়াদের জন্য প্রতি বছর ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এর মধ্যে ৩০ হাজার টাকা দেওয়া হবে টিউশন ফি। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ হাজার টাকা দেওয়া হবে যাতে তারা প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে পারেন।

এই স্কলারশিপ পাওয়ার যোগ্যতা হল, আবেদনকারীকে অবশ্যই একজন ভারতের নাগরিক হতে হবে। AICTE দ্বারা স্বীকৃত একটি ইনস্টিটিউট থেকে ডিগ্রী বা ডিপ্লোমা কোর্সের প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্র তাকে হতে হবে। প্রার্থীর ন্যূনতম ৪০ শতাংশ অক্ষমতা সার্টিফিকেট থাকতে হবে। বার্ষিক আয় সর্বাধিক ৪ লক্ষ টাকার মধ্যে হতে হবে। কোর্স চলাকালীন অন্যান্য সরকারি প্রোগ্রামের অধীনে বৃত্তির আকারে শিক্ষার্থীর কোন আর্থিক পুরস্কার পাওয়া চলবেনা। অফিসিয়াল ওয়েবসাইট scholarship.gov.in এ গিয়ে ওই প্রার্থীকে পদ্ধতি মেনে রেজিস্ট্রেশন করতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026