ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আবারও বাড়বে মহার্ঘ্য ভাতা, অষ্টম বেতন কমিশন আসছে? কি কি সুবিধা আসবে? বড় ঘোষণা সরকারের

আবারো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিশাল বড় সুখবর। সাধারণত কেন্দ্র সরকার কেন্দ্রীয় কর্মচারীদের বিগড়ে ২ বার মহার্ঘ ভাতা বাড়িয়ে থাকে। এমনিতে এই মহার্ঘ ভাতা বছরে দুবার বৃদ্ধি পায় মূলত ভারতের প্রাইস ইনডেক্সের উপরে নির্ভর করে। এই প্রাইস ইনডেক্স যেভাবে বাড়ে, সেভাবেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ে। সেই নিরিখে এবারে কেন্দ্রীয় সরকার কর্মীদের মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করত পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে মহার্ঘ্য ভাতা ৪২ শতাংশ থেকে সরাসরি ৪৬ শতাংশ হয়ে যেতে পারে। যদি সেটাই হয়, তাহলে পুজোর আগে দারুন একটা সুখবর পাবেন সরকারি কর্মচারীরা। তার পাশাপাশি অষ্টম বেতন কমিশন নিয়েও একটা বড় ঘোষণা করতে পারে সরকার। এমনিতে যেভাবে এগোচ্ছে তাতে আগামী বছরের শুরুর দিকে মহার্ঘ্য ভাতা ৫০ শতাংশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এবারে স্বভাবতই অষ্টম বেতন কমিশন নিয়ে আসার সম্ভাবনা প্রবল হচ্ছে।

সরকার কি অষ্টম বেতন কমিশন আনবে?

কেন্দ্রীয় সরকার সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে তাদের নিজস্ব প্রতিক্রিয়া জানিয়েছে। লোকসভায় এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। অর্থ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বর্তমানে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে তাদের কাছে কোনও প্রস্তাব নেই। এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। এমনিতে বেতন কমিশন গঠন মোটামুটি ১০ বছরের মধ্যে একবার হয়। সেক্ষেত্রে এখনো সময় আসেও নি। শুধুমাত্র ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা হলেই নতুন বেতন কমিশন নিয়ে আসা যায় না।

এখন মহার্ঘ ভাতা ৪২ শতাংশ

কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বর্তমানে ৪২ শতাংশ। এটি জানুয়ারী থেকে জুন ২০২৩ সময়ের জন্য প্রযোজ্য। এছাড়াও, সরকার জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ডিএ বাড়াবে। এ বারও সরকার ডিএ ৪ শতাংশ বাড়াতে পারে। যদি এটি ঘটে তবে ডিএ ৪৬ শতাংশে পৌঁছে যাবে। এছাড়াও, আগামী বছর ডিএ ৫০ শতাংশে পৌঁছতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026