এবারে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে একটি নতুন পেনশন প্রকল্প যার মাধ্যমে খুব শীঘ্রই ভারতের সাধারণ মানুষরা পেনশন পেতে পারবেন। এই পেনশন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম। শনিবার এই বিষয়টি স্থির করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এতে রয়েছে পারিবারিক পেনশন এবং নূন্যতম কিছু পেনশনের ব্যবস্থা। কেন্দ্রীয় রেলমন্ত্রী ওশ্বিনী বৈষ্ণব এই নতুন প্রকল্পের সূচনা করেছেন। আপনাদের জানিয়ে রাখি সরকারের এই ঘোষণার ফলে উপকৃত হতে চলেছেন কেন্দ্রীয় সরকারের ২৩ লক্ষ কর্মী। কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প চালু হতে চলেছে আগামী ২০২৫ সালের এপ্রিল মাসের প্রথম তারিখ থেকে।
আপনারা সকলেই জানেন অবসর নেওয়ার সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দুটি পেনশন প্রকল্পের বিকল্প পেয়ে যান। প্রথমটি হলো ন্যাশনাল পেনশন স্কিম এবং অন্যটি হলো ইউনিফাইড পেনশন স্কিম। বর্তমানে যারা ন্যাশনাল পেনশন স্কিমে রয়েছেন তারাও কিন্তু এই নতুন প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। এই নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের সুবিধা যদি আপনি গ্রহণ করেন তাহলে শেষ ১২ মাসের গড় মাসিক বেতনের ৫০ শতাংশ পেনশন গ্যারান্টি আপনার জন্য রয়েছে।
যদি কোন কর্মচারী ২৫ বছর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করেন তবে অবসরের আগে শেষ ১২ মাসের গড় মাসিক বেতন এর ৫০ শতাংশ তিনি পেনশন পেয়ে যাবেন। যদি কোন পেনশনভোগীর মৃত্যু হয় তাহলে মৃত্যুর সময় পাওয়া পেনশনের ৬০ শতাংশ টাকা তার পরিবারের কাছে দেওয়া হবে। আর যদি তিনি দশ বছর পর চাকরি ছেড়ে দেন তাহলে ১০০০০ টাকা পেনশন পেয়ে যাবেন। ফলে সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য এটি একটি দারুণ পেনশন প্রকল্প হতে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…