নিউজ

Bima Sakhi Yojana: বিমা সখী যোজনায় মহিলারা পেয়ে যাবেন ২১ হাজার টাকা, জেনে নিন এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত

গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন LIC বিমা সখী যোজনার ব্যাপারে। আর এবারে ৯ ডিসেম্বর সেইমতো হরিয়ানা থেকে এই যোজনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহিলাদের ক্ষমতায়ন এবং তাদেরকে আর্থিকভাবে শক্তিশালী করতেই এই উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই প্রকল্পে যোগদানকারী মহিলারা বিমা সখী নামে পরিচিত হবেন বলে জানা যাচ্ছে। এই বিমা সখীরা এলাকার মহিলাদের বীমা পেতে উৎসাহিত করবেন। এই পুরো প্রক্রিয়ার সময় তাদের সাহায্য করবেন তারা। এলআইসি অর্থাৎ জীবন বীমা কর্পোরেশন তাদের একটি বিশেষ ইন্সেন্টিভ দেবে বলে জানা যাচ্ছে।। চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের ব্যাপারে সম্পূর্ণ তথ্য।

বিমা সখী যোজনা কী ?

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার বীমা সখী যোজনা হল একটি বিশেষ প্রকল্প যা শুধুমাত্র মহিলাদের জন্য চালু করা হয়েছে। ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। এর জন্য নূন্যতম দশম শ্রেণী পাস হতে হবে। প্রথমে এই প্রকল্পে মহিলাদের তিন বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এই সময় তাদেরকে বীমা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তাদের জানানো হবে কেন বীমা করাটা দরকার। ভবিষ্যতে তারা যেন এই বিষয়টা নিয়ে আরো ভালোভাবে মানুষকে বোঝাতে পারেন, তার জন্য তাদেরকে পুরোপুরি ভাবে তৈরি করা হবে। পাশাপাশি তাদের আর্থিক ক্ষমতায়নের জন্য, মহিলাদের ইন্সেন্টিভ দেওয়া হবে এই প্রশিক্ষণের সময়। এছাড়াও এলআইসি এজেন্ট হিসেবে তারা নিয়োগ হতে পারেন। একইসঙ্গে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করা মহিলা রয়েছেন, তারা ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ শুরু করতে পারেন।

কবে টাকা পাবেন মহিলারা ?

আজ থেকে এই প্রকল্পে যোগদানকারী মহিলারা এই প্রকল্পে টাকা পেতে শুরু করবেন। প্রথম বছরে তারা প্রতিমাসে ৭,০০০ টাকা করে পাবেন। দ্বিতীয় বছরে প্রতিমাসে ৬,০০০ টাকা করে পাবেন তারা। অন্যদিকে তৃতীয় বছরে তারা পাবেন প্রতি মাসে ৫,০০০ টাকা করে। প্রশিক্ষণ চলাকালীন মহিলারা দুই লক্ষ টাকার বেশি পেয়ে যেতে চলেছেন। পাশাপাশি এই মহিলারা আলাদাভাবে বোনাস এবং কমিশন পাবেন। পরের বছর বিক্রি হওয়া পলিসির ৬৫ শতাংশ কার্যকর হলেই মহিলারা এই টাকা পেয়ে যাবেন।

এই স্কিমে আবেদন করবেন কীভাবে

১. বিমা সখী যোজনার জন্য আবেদন করতে মহিলাদের LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট https://licindia.in/test2 দেখতে হবে।

২. এর পর নীচে দেখানো ‘Click here for Bima Sakhi’-এ ক্লিক করুন।

৩. তারপরে একটি নতুন পৃষ্ঠা খুলবে যেখানে আপনাকে আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ঠিকানার মতো বিবরণ পূরণ করতে হবে।

৪. আপনি যদি কোনো এলআইসি এজেন্ট/ডেভেলপমেন্ট অফিসার/কর্মচারী/মেডিক্যাল এক্সামিনারের সঙ্গে যুক্ত হন, তাও বিবরণে লিখুন। এর পরে ক্যাপচা কোড লিখুন এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাবমিট এ ক্লিক করুন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026