ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Pension plan: ৫০০০ টাকা করে পেনশন পেতে চান, এই স্কিমে বিনিয়োগ করুন মাত্র ৪২ টাকা

আপনি যদি প্রাপ্তবয়স্ক হন এবং প্রতিমাসে ২১০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে আপনি কিন্তু ৬০ বছর বয়সের পরে সারা জীবন ৫০০০ টাকা এবং বার্ষিক ৬০ হাজার টাকা পেনশন পেতে পারবেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন প্রকল্প চালু করা হয়েছে ভারতের যুবদের জন্য। প্রতিদিন ৭ টাকা করে অর্থাৎ মাসিক ২১০ টাকা করে যদি আপনি এই প্রকল্পে জমা করেন তাহলে আপনার পেনশন একেবারে নিশ্চিত হয়ে যাবে। আপনাদের জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে ভারত সরকারের তরফ থেকে এবং এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অটল পেনশন যোজনা। মূলত অসংগঠিত ক্ষেত্রের লোকেদের আয়ের উৎস তৈরির জন্যই এই নতুন প্রকল্প নিয়ে এসেছে ভারত সরকার। এই সরকারি প্রকল্পে মূলত আপনার আয়ের বিষয়টা ভালোভাবে নজরে রাখা হবে।

বার্ষিক ৬০ হাজার টাকা পাবেন পেনশন

আপনি যদি অটল পেনশন যোজনার অধীনে বিনিয়োগ করেন, তাহলে আপনি প্রতি মাসে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন। উদাহরণ স্বরূপ আপনি যদি ১০০০ টাকা মাসিক পেনশন চান তাহলে আপনাকে ১৮ বছর বয়স থেকে প্রতি মাসে ৪২ টাকা করে বিনিয়োগ করতে হবে। অন্যদিকে আপনি যদি ৫ হাজার টাকা মাসিক পেনশন চান তাহলে কিন্তু আপনাকে প্রতি মাসে ২১০ টাকা করে বিনিয়োগ করতে হবে। অর্থাৎ আপনি প্রতিবছরে ৬০০০০ টাকা করে পেনশন পেয়ে যাবেন। আপনি যত তাড়াতাড়ি এই প্রকল্পে যোগ দেবেন ততই আপনার সুবিধা

বিভিন্ন নিয়মে প্রদান করতে পারেন অর্থ

যদি আপনি অটল পেনশন যোজনায় প্রতি তিন মাসে টাকা রাখতে চান তাহলে আপনাকে প্রতি তিন মাস অন্তর ৬২৬ টাকা করে দিতে হবে। অন্যদিকে যদি আপনি বার্ষিক একবার টাকা প্রদান করতে চান তাহলে আপনাকে প্রতি বছরে ১ হাজার ২৩৯ টাকা দিতে হবে। এই প্রকল্পের সরকার দ্বারা ন্যূনতম পেনশন নিশ্চিত করা হয়েছে প্রতিটি মানুষের ক্ষেত্রে। সরকার ২০১৫-১৬ বাজেটে এই প্রকল্প চালু করেছিল যা অসংগঠিত ক্ষেত্রের মানুষজনের জন্য চালু করা হয়েছিল। পরবর্তীতে এই প্রকল্প ভালোভাবে জনপ্রিয়তা পেতে শুরু করলে ভারতের সাধারণ মানুষের জন্যও এই প্রকল্প চালু করা হয়। আপনি যদি আপনার পেনশন একেবারে নিশ্চিত করতে চান তাহলে এটাই আপনার জন্য সবথেকে ভালো প্রকল্প হতে চলেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026