২০২০ সালের প্রথমেই কেন্দ্র সরকার গোটা দেশজুড়ে সিএএ লাগু করে। কিন্তু এখনও অব্দি বিভিন্ন বিক্ষোভের কারণে সেই আইনের নিয়ম তৈরি হয়নি। আইন লাগু হবার এক বছর পরেও সেই আইন বলবৎ করতে পারেনি কেন্দ্রের মোদি সরকার। তবে এরই মাঝে দেশের পাঁচ রাজ্যের ১৩ টি জেলায় পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেয়ার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং নাগরিকত্ব নিয়ম ২০০৯ এর ভিত্তিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে মোট পাঁচটি রাজ্যের ১৩ টি জেলার প্রতিবেশী দেশ থেকে আসা শরণার্থী এই নাগরিকত্বের আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী পাঁচটি রাজ্য হল গুজরাট, ছত্রিশগড়, রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাব। এই সমস্ত রাজ্যের মধ্যে ১৩ টি জেলা হল নিম্নলিখিত:
কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে উপরিউক্ত জেলায় বসবাসকারী পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন। সেই আবেদন জেলার কালেক্টর খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি করতে এবং তা প্রয়োগ করতে চলতি বছরের ১ লা জুলাই অব্দি সময়সীমা বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। চলতি বছরের বাজেট অধিবেশনের সময় এই সময়সীমা বৃদ্ধি করানোর সংক্রান্ত অনুমোদন মেলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…