রাজ্য

১৮ বছরের বেশিদের টিকা দিতে দেরি করেছে কেন্দ্র, টিকাকরণের কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা

ভ্যাকসিন নিয়ে আবারও প্রকাশ্য কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত। কেন্দ্রীয় সরকারের গণ টিকাকরণ পরবর্তী পর্যায়ে আবারো প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বললেন, “১৮ বছরের উর্ধ্বে ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নিতে অনেক গড়িমসি করেছে বিজেপি সরকার। আর এখন গা বাঁচানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য টিকাকরণ নীতি আমাদের প্রয়োজন।”

করোনাভাইরাস এর পরিস্থিতি মোকাবিলার জন্য করোনা টিকা, প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় ওষুধ এবং পর্যাপ্ত অক্সিজেন দাবি করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা রাজ্যের এবং কলকাতার সাম্প্রতিক করোনাভাইরাস এর পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রের কাছে অনুমোদন চেয়েছিলেন, রাজ্য নিজেদের তহবিল থেকে বিনা পয়সায় সকলকে করোনার টিকা দিতে চাইছে। তার জন্য ভারত সরকারের কাছ থেকে করোনা টিকা কেনার অনুমোদন তিনি পাননি।

সোমবার বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এবার থেকে ১৮ বছরের উর্ধ্বে এর সমস্ত মানুষ ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। গণ টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে এবং ভ্যাকসিন পাওয়া যাবে খোলাবাজারে। তার পাশাপাশি রাজ্য এই ভ্যাকসিন এবার থেকে কিনতে পারবে। কেন্দ্রীয় সিদ্ধান্তকে কটাক্ষ করে প্রধানমন্ত্রীকে আবারো একবার চিঠি লিখেছেন মমতা। সেই চিঠিতে তিনি তার আগের চিঠি কথা উল্লেখ করেছেন। অভিযোগ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তার আগের চিঠির কোন উত্তর দেননি।

তার সাথে সাথেই এবারে বলেছেন, “দ্বিতীয় তরঙ্গের সময়ে হু হু করে করোনাভাইরাসের প্রভাব বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ঘোষনায় টিকার কার্যকারিতা, টিকার গুণমান, সরবরাহ নিয়ে রাজ্য সরকারকে কোন সমাধান দিতে পারেননি কেন্দ্রীয় সরকার। তার পাশাপাশি তিনি বলেছেন, রাজ্যকে কত দাম দিয়ে এই টিকা কিনতে হবে তাও ঘোষণা করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছেন, এই ঘোষণার ফলে বাজারে অসাধু প্রবণতা দেখা যেতে পারে এবং সাধারণ মানুষের টিকা কেনার ক্ষেত্রে এ বিষয়টি বিপরীত প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026