Today Trending News

প্রকাশ্যে এলো সুখবর, শীঘ্রই DA বৃদ্ধির ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার

অবশেষে সমস্ত জল্পনার সমাপ্তি ঘটতে চলেছে দিপাবলীর প্রাগমুহুর্তে। আজ্ঞে হ্যাঁ, অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক সি শ্রীকুমারের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা নিয়ে যে আন্দোলন চলছিল, তার ফলাফল খুব শীঘ্রই পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, ৭ম পে-কমিশনের অধীনে বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। যা গত বছর ৭ম পে-কমিশনের সুপারিশে বাড়ানো হয়েছে।

তবে দ্রব্যমূলের ঊর্ধ্বের কারণে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বারবার মহার্ঘ ভাতা বৃদ্ধির আবেদন জানিয়ে আসছে বহুদিন ধরে। এবার সেই আবেদনে সাড়া দিতে চলেছে নরেন্দ্র মোদির সরকার। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, চলতি বছর দীপাবলীর পূর্বে ৩ থেকে ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে সরকারি কর্মচারীদের। এদিন অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ পরামর্শ দিয়েছে যে, কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির কর্মীদের জন্য মহার্ঘ ভাতার হার ৩৯৬% থেকে ৪১২% বৃদ্ধি করা উচিত।

প্রত্যাশা মতোই এবার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ৭ম পে-কমিশন। জানা যাচ্ছে, ১লা সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। যদি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পায়, সে ক্ষেত্রে কম বেশি ১ কোটির বেশি মানুষ এই সুবিধা পাবেন। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রায় ৬৩ লাখ অ্যাক্টিভ কর্মচারী এবং ৩৭ লাখের মতো পেনশন ভোগী কর্মচারী রয়েছে।

উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, দীপাবলীর আগে যদি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হয়, সে ক্ষেত্রে যাদের বেসিক বেতন ১৮ হাজার টাকা, তারা ৪২ শতাংশ মহার্ঘ ভাতা হিসেবে ৭,৫৬০ টাকার পরিবর্তে ৪৫ শতাংশ হারে ৮,১০০ টাকা পাবেন। অর্থাৎ, শুরুতেই ওই ব্যক্তির মাসিক বেতন ৫৪০ টাকা বৃদ্ধি পাবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026