মার্চ মাসটি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বেশ আনন্দের ছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘ ভাতা (ডিএ) ৪ শতাংশ বৃদ্ধি করে ৫০ শতাংশে পৌঁছে দিয়েছে। এইচআরএ-তেও সংশোধন করা হয়েছে। কিন্তু, কেন্দ্রীয় কর্মীদের আনন্দ এখানেই থামেনি। মহার্ঘ ভাতা এবং এইচআরএ ছাড়াও আরও ৯টি ভাতা বৃদ্ধি করা হয়েছে, যা কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর।
বৃদ্ধিপ্রাপ্ত ভাতাগুলি:
তালিকায় প্রাথমিকভাবে বৃদ্ধি করা হয়েছে মহার্ঘ ভাতা (DA)। মহার্ঘ ভাতা এক ধাক্কায় ৪% বৃদ্ধি করে ৫০% করা হয়েছে। এছাড়াও বেড়েছে বাড়ি ভাড়া ভাতা (HRA)। ৩%, ২% এবং ১% শহরের ধরন অনুযায়ী বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও একই সাথে ভ্রমণ ভাতা (TA) বৃদ্ধি করা হয়েছে। একই সাথে বেড়েছে শিশুদের শিক্ষা ভাতা, চাইল্ড কেয়ার বিশেষ ভাতা, হোস্টেলের ভর্তুকি, ট্রাভেল অ্যালাউয়েন্স, গ্রাচুইটি সীমা, নিজস্ব পরিবহনের জন্য মাইলেজ ভাতা।
মহার্ঘ ভাতার গণিত:
২০১৬ সালে ৭ তম বেতন কমিশন কার্যকর করার সময়, সরকার মহার্ঘ ভাতা শূন্যে হ্রাস করেছিল। নিয়ম অনুযায়ী, মহার্ঘ ভাতা ৫০% ছুঁলে তা শূন্যে নামিয়ে আনা হবে এবং কর্মচারীরা ৫০% অনুযায়ী যে টাকা পাবেন তা মূল বেতনের সাথে একীভূত হবে। ধরুন একজন কর্মচারীর মূল বেতন ১৮০০০ টাকা, তাহলে তিনি এখন ৯০০০ টাকা ডিএ পাবেন। কিন্তু, একবার ডিএ ৫০% হয়ে গেলে, এটি মূল বেতনের সাথে যোগ করা হবে এবং ডিএ আবার শূন্যে নামিয়ে আনা হবে। এর মানে মূল বেতন ২৭০০০-এ সংশোধন করা হবে। তবে এর জন্য সরকারকে ফিটমেন্ট ফ্যাক্টরেও পরিবর্তন আনতে হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…