আর দিন কয়েকবার এই পড়তে চলেছে পুজোর ঢাকে কাঠি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এবারে পুজোর আগে মহার্ঘ ভাতা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মিডিয়া রিপোর্ট অনুসারে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভাপতিত্ব করা একটি বৈঠকে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হচ্ছে পেনশনভোগীদের জন্য খুব শীঘ্রই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে। এছাড়াও কর্মচারীদের মহার্ঘ ভাতাও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার বৈঠকের তারিখ ঘোষণা করা না হলেও আগামী ২৮ সেপ্টেম্বর অর্থাৎ ষষ্ঠী দুই দিন আগে এই বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে।
প্রতিবছর সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। প্রথম দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় জানুয়ারি মাসে এবং দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে। মুদ্রাস্ফিতির তথ্যের ভিত্তিতে ডীএ এবং ডিআর বৃদ্ধি করা হয়। সরকার ২০২২ সালের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে তবে জুলাই মাসে এখনো পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধির কোন ঘোষণা করা হয়নি।
বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৯ শতাংশ হয়ে যেতে পারে খুব শীঘ্রই। মহার্ঘ ভাতা বৃদ্ধি হওয়ার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হতে চলেছেন ৪৭ লাখ কর্মচারী এবং ৬৮ লাখ পেনশনভোগী
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…