ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পুরোনো পেনশন স্কিমের বিষয়ে কর্মীদের জন্য এই বড় আপডেট, এখন তারা বড় সুবিধা পাবেন

ওল্ড পেনশন স্কিম এর পুনরুদ্ধারের লড়াই এখন একেবারে চূড়ান্ত পর্যায়ের দিকে এগোতে শুরু করেছে। জানা যাচ্ছে কর্মচারীদের দাবি না মানলে সরকারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে কর্মচারী সংগঠন গুলি। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট হতে পারে বলে জানা যাচ্ছে। তবে কতজন কর্মচারী অনির্দিষ্টকালের ধর্মঘটের পক্ষে আছেন তা জানতে এবারে কেন্দ্রীয় সরকারের দুটি বড় বিভাগ রেলওয়ে এবং প্রতিরক্ষা দপ্তর স্ট্রাইক ব্যালট পরিচালনা করেছে। ওল্ড পেনশন কিমের জন্য গঠিত ন্যাশনাল জয়েন্ট কাউন্সিল অফ অ্যাকশন স্টিয়ারিং কমিটির জাতীয় আহ্বায়ক এবং স্টাফ সাইড ন্যাশনাল কাউন্সিল জেসিএম এর সেক্রেটারি শিবগোপাল মিশ্র বলেছেন এখন হরতাল ব্যালট এর ফল এসে গিয়েছে।

জানা যাচ্ছে ওল্ড পেনশন স্কিম কার্যকার না হলে ১১ লক্ষ রেলওয়ে কর্মচারীর মধ্যে ৯৬ শতাংশ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যেতে প্রস্তুত রয়েছেন। অন্যদিকে প্রতিরক্ষা বিভাগের ৪ লক্ষ কর্মচারীর মধ্যে ৯৭ শতাংশ ধর্মঘটের পক্ষে রয়েছেন। এই ভোট সম্পূর্ণ সুষ্ঠুভাবে হয়েছে এবং কর্মচারীরা কোন চাপ ছাড়াই ভোট দিয়েছেন বলে জানা যাচ্ছে। ফলে এখন যৌথ ফোরামের বৈঠকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের জন্য নির্ধারিত তারিখ ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শিব গোপাল মিশ্র জানাচ্ছেন, আশা করা যাচ্ছে সরকার এই স্ট্রাইক ব্যালট কে গুরুত্ব সহকারে গ্রহণ করবে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কর্মচারীরা দীর্ঘদিন ধরে ওল্ড পেনশন স্কিমের দাবি জানিয়ে আসছেন। সরকারের কাছে একাধিক বা স্মারকলিপি পেশ করা হয়েছে। যদি এখনও সরকার ওল্ড ব্যাপারে অনড় থাকে তাহলে কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকবেনা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026