দেশ

8th Pay Commission: ৫০,০০০ টাকা ছাড়িয়ে যাবে মূল বেতন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চালু হচ্ছে নতুন বেতন কমিশন

ভারতের কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য বড় সুখবর। এক ধাক্কায় ১৮৬ শতাংশ বাড়তে পারে তাদের মূল বেতন। অষ্টম বেতন কমিশন ঘোষণার আগে এই নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে। যদিও সরকারি ভাবে এখনো কোনো ঘোষণা আসেনি, তবুও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন বেতন বৃদ্ধির আশা করছেন। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতনের পরিমাণ ১৮ হাজার টাকা। এর উপরে মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতা পাওয়া যায়। সপ্তম বেতন কমিশনে এই টাকার অংক ঠিক করা হয়েছিল এবং এখনো পর্যন্ত এই একই বেতন চলে আসছে। ষষ্ঠ বেতন কমিশনে মাসে ৭০০০ টাকা ছিল কেন্দ্রীয় কর্মচারীদের বেসিক বেতন।

ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন নিয়ে মুখ খুলেছেন ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির সচিব শিব গোপাল মিশ্র। তিনি বলছেন, বেতন নির্ধারণের ভিত্তি নতুন পে কমিশন চালু হলে হবে ২.৮৬। এর আগে সপ্তম বেতন কমিশনে কিন্তু এটা ছিল ২.৫৭। ফলে সবমিলিয়ে ২৯ বেসিস পয়েন্ট বৃদ্ধি পাবে বেতন। তিনি বলছেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি মাসের ন্যূনতম মূল বেতন বেড়ে দাঁড়াবে ৫১ হাজার ৪৮০ টাকা। ফলে অষ্টম বেতন কমিশনে অনেকটাই বেশি বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বেতনের পাশাপাশি সমস্ত ধরনের মহার্ঘ ভাতা পাওয়া যাবে। সঙ্গেই পেনশন তারা পাবেন।

বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম পেনশন ধার্য রয়েছে ন’হাজার টাকা। মিশ্রের অনুমান মিললে সেখানেও ১৮৬ শতাংশের বৃদ্ধি দেখা যাবে। সে ক্ষেত্রে ন্যূনতম পেনশন এক লাফে ২৫ হাজার ৭৪০ টাকায় গিয়ে পৌঁছতে পারে। অষ্টম বেতন কমিশনের ব্যাপারে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা করেনি নরেন্দ্র মোদী সরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026