ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

DOPT Guidelines: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সরকারের নতুন নির্দেশিকা, নতুন রুল না জানলেই পড়বেন বিপদে

মোদি সরকার ৩.০ আসার সঙ্গে সঙ্গেই সরকারি আধিকারিকদের নানা রকম সুবিধা দেওয়া শুরু করেছে। তবে তারই সাথে, চালু হয়েছে বেশ কিছু নতুন গাইডলাইন। এতদিন পর্যন্ত সরকারি বাবুরা কিন্তু মাঝেমধ্যেই দেরি করে অফিসে আসতেন আবার তাড়াতাড়ি বাড়িতে চলে যেতেন। ভারতের বিভিন্ন রাজ্যে এই একই সমস্যা ছিল। তবে এবারে মোদি সরকারের তরফ থেকে কেন্দ্রীয় কর্মচারীদের এই মর্মে একটা কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মোদি সরকার জানিয়েছে, এবার থেকে কিন্তু যদি কোনো সরকারি কর্মচারী দেরি করে আসেন, তাহলে তাকে বড় জরিমানা দিতে হবে। কর্মী মন্ত্রণালয় DOPT নতুন আদেশ দিয়ে জানিয়েছে, সরকারি বাবুরা সর্বাধিক ১৫ মিনিট দেরি করে আসতে পারেন। এর থেকে বেশি দেরি হয়ে গেলে কিন্তু, আর পারমিশন পাওয়া যাবে না।

কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশ অনুসারে, এবারে সরকারি বাবুদের সকাল ৯:১৫ মিনিটের মধ্যে অফিসে পৌঁছাতে হবে। শুধু অফিসে পৌঁছে গেলেই হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিষ্টারে সই করে তারপর ঢুকতে হবে। পাশাপাশি, কিছু কিছু অফিসে ইতিমধ্যেই বায়োমেট্রিক্স সিস্টেম চালু করা হয়েছে। এর ফলে কিন্তু সরকারি কর্মচারীরা কোনভাবেই অন্য সময় লিখতে পারবেন না। খাতায় যে সময় থাকবে, সেই একই সময় রেজিস্টার হয়ে যাবে বায়োমেট্রিক তথ্যে। সরকার আদেশ জারি করে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এবার থেকে কিন্তু দেরি করে আসলে সরাসরি জরিমানা হবে চাকরির ক্ষেত্রে।

কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে, যদি কোন সরকারি কর্মচারী ৯:১৫ এরপরে অফিসে প্রবেশ করেন, তাহলেই কিন্তু তাকে জরিমানা প্রদান করতে হবে। জরিমানা বিষয়টা একটু অন্যরকম। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ঐ কর্মীর হাফ ডে করে দেবে ওইদিনের জন্য। অর্থাৎ সেই সরকারি কর্মচারী, ঐদিন কিন্তু সারাদিন কাজ করবেন, তবে মাইনে পাবেন অর্ধেকদিনের। পাশাপাশি, যদি কোন কর্মচারী ছুটি নিতে চান, তাহলে সে ক্ষেত্রে তাকে আগে থেকে আবেদন করতে হবে। হঠাৎ করে ছুটি নিয়ে নিলে কিন্তু ছুটি দেওয়া হবে না সরকারের তরফ থেকে। আর এই পুরো বিষয়টার উপরে কেন্দ্রীয় সরকারের নজর থাকবে বলেই জানানো হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026