ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কৃষকদের জন্য সুখবর, এবার মাত্র ৭ শতাংশ সুদে পাওয়া যাচ্ছে দারুন ঋণ

আসন্ন অন্তর্বর্তী বাজেটে আগামী অর্থ বছরের জন্য কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ২২ থেকে ২৫ লক্ষ কোটি টাকা বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। প্রত্যেক যোগ্য কৃষকের প্রাতিষ্ঠানিক ঋণের এক্সেস রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি আর্থিক বছরে সরকারের কৃষি ঋণের লক্ষ্যমাত্রা কুড়ি লক্ষ কোটি টাকা। বর্তমানে সরকার সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের জন্য ৩ লক্ষ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি কৃষি ঋণের সুবিধা দিচ্ছে। আর সেই ঋণের উপরে সুদের হার ২ শতাংশ কমানোর সিদ্ধান্তও নিয়েছে সরকার। অর্থাৎ কৃষকরা বছরে ৭ শতাংশ হারে ৩ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ গ্রহণ করতে পারেন।

কিন্তু যদি কোন কৃষক সময় মতো ঋণ পরিশোধ করেন, তাহলে প্রতিবছর ৩ শতাংশ অতিরিক্ত ঋণের উপরে ছাড় পেতে পারেন। দীর্ঘকালীন ঋণও গ্রহণ করতে পারেন কৃষকরা। আর এই দীর্ঘকালীন ঋণ কৃষকরা পাবেন একেবারে বাজারদর অনুযায়ী। সূত্রের খবর, ২০২৪-২৫ অর্থ বর্ষের জন্য কৃষি ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২২ থেকে ২৫ লাখ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই মুহূর্তে কৃষি ঋণের উপরে অতিরিক্ত নজর দিয়েছে সরকার। সেই কারণেই বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে কৃষকদের কাছে এই কৃষি ঋণের সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার। কৃষি মন্ত্রণালয় এই ঋণ সম্পর্কিত কাজের জন্য ইতিমধ্যেই একটি ক্রেডিট নামের বিভাগও তৈরি করেছে। ফলে সব মিলিয়ে বিষয়টা এখন কৃষকদের জন্য বেশ লাভজনক।

এছাড়াও সুত্র মারফত জানা গিয়েছে, বিভিন্ন কৃষি এবং আনুষঙ্গিক কার্যক্রমের জন্য ঋণ বিতরণ গত ১০ বছরে লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশি হয়ে গিয়েছে। সরকারি তথ্য মারফত জানা গিয়েছে, চলতি আর্থিক বছরে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে ২০ লক্ষ কোটি টাকার কৃষি ঋণ লক্ষ্যমাত্রার প্রায় ৮২% অর্জিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে প্রায় ১৬.৩৭ লক্ষ কোটি টাকার ঋণ বেসরকারি এবং সরকারি উভয় ব্যাংক বিতরণ করেছে। সূত্র মারফত আরো জানা গিয়েছে, যেভাবে ভারতের কৃষি ক্ষেত্র এগোচ্ছে, তাতে ঋণ বিতরণ চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ ২৩ আর্থিক বছরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মোট ২১.৫৫ লক্ষ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়েছিল, যা সেই বছরের জন্য বরাদ্দ ১৮.৫০ লক্ষ কোটি টাকার থেকেও ৩ লক্ষ কোটি টাকা বেশি ছিল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026