ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

গ্যারান্টি ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে কেন্দ্রীয় সরকার, এভাবে করুন আবেদন

জনগণের চাহিদার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার নানা সময়ে নানা পরিকল্পনা পরিচালনা করে থাকে। এমন পরিস্থিতিতে যদি আপনি নিজের ব্যবসা শুরু করতে চান এবং আপনার অর্থের কিছু অভাব থাকে তাহলে সরকারের এই বিশেষ প্রকল্প আপনাকে দারুন লাভ দেবে। অভাবী মানুষরা, যারা তাদের নতুন স্টার্টার ব্যবসা শুরু করতে চলেছেন, তাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি নতুন পরিকল্পনা শুরু করেছেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই প্রকল্পের বিশেষ বিষয়টি হলো আপনাকে কোন গ্যারান্টি ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে সরকারের তরফ থেকে। এই ঋণের পরিমাণ আপনি তিনটি বিভাগ অনুসারে পাবেন।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা মূলত তিনটি ভাগে বিভক্ত যার মধ্যে রয়েছে শিশু, তরুণ এবং কিশোর। এই প্রকল্পের সুবিধা নিতে আপনাকে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় নথির ফটোকপি জমা দিতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পে আবেদন করলে আপনাকে কোন কোন নথি জমা করতে হবে এবং আপনি কত টাকা পেয়ে যাবেন এই প্রকল্পে আবেদন জানালে।

শিশু বিভাগে পাবেন কত টাকা?

আপনি যদি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার শিশু বিভাগে আবেদন করেন তাহলে আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত সর্বাধিক ঋণ পেয়ে যাবেন। আপনি যদি একটি ছোট ব্যবসা শুরু করেন তাহলে আপনি শিশু বিভাগের ঋণ গ্রহণ করতে পারেন। এই পরিমাণ টাকার পরিশোধ করার জন্য আপনাকে ৫ বছর পর্যন্ত সময় দেওয়া হয়।

কিশোর বিভাগে ঋণের পরিমাণ কত?

আপনি যদি ইতিমধ্যেই একটি ব্যবসা শুরু করে থাকেন তাহলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আপনি ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন কিশোর বিভাগে। তবে আপনি যে প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করবেন সেই প্রতিষ্ঠান আপনার টাকার উপরে বিভিন্ন হারে সুদ গ্রহণ করতে পারে। এছাড়াও ঋণ নেওয়ার সময় আপনার আবেদনের ধরন এবং ক্রেডিট ডিটেলস পরীক্ষা করা হবে। সমস্ত নথি এবং রেকর্ড সঠিক থাকলে আপনি দিন পেয়ে যাবেন।

তরুণ বিভাগে ঋণের পরিমাণ কত?

এমন অনেকেই রয়েছেন যারা ইতিমধ্যেই তাদের ব্যবসা শুরু করেছেন এবং তাদের ব্যবসা বৃদ্ধি করার জন্য কিছু মেশিন এবং সম্পদ কিনতে তাদের আরো অর্থ প্রয়োজন হয়। এই ধরনের লোকেদের প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনা অধীনে তরুণ ঋণে ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। এর উপর ধার্য করার সুদের হার ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের উপরে নির্ভর করবে।

কোন কোন নথি প্রয়োজন হবে?

আপনাদের জানিয়ে রাখি, এই প্রকল্প অনুযায়ী লোন নিতে হলে আবেদন পত্রের সাথেই আপনার আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, ঠিকানার প্রমাণ, কেওয়াইসি নথি, আয়ের প্রমাণ, ব্যবসার তথ্য, লাইসেন্স, অফিস শংসাপত্র এবং রেজিস্ট্রেশন ডকুমেন্টস লাগবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026