ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

E Shram Card: প্রতি মাসে ব্যাঙ্কে ঢুকবে ৩০০০ টাকা, এইভাবে আবেদন করুন সরকারি প্রকল্পে

কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। বিনামূল্যে রান্নার গ্যাস থেকে শুরু করে সমাজের পিছিয়ে পড়া শ্রেণির জন্য মাথার উপরে পাকা ছাদ তৈরি করে দেওয়া, বিনামূল্যে রেশন ব্যবস্থার মতো একাধিক জনহিতকর প্রকল্প চালানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে। তেমনি যারা দৈহিক শ্রম করে নিত্যদিনের রুজিরুটি চালান তাদের কথা চিন্তা করেও একটি বিশেষ প্রকল্প এনেছে সরকার। এই প্রকল্প নতুন না হলেও বহু মানুষের কাছেই এই প্রকল্প, এর সুযোগ সুবিধা অজানা থেকে গিয়েছে।

ই শ্রম কার্ডের (E Shram Card) মাধ্যমে আর্থিক সাহায্য পেতে চলেছেন সারা দেশের মেহনতি মানুষরা। এই কার্ডের মাধ্যমে একেবারে ৩০০০ টাকা। সারা দেশে এমন বহু মানুষ রয়েছেন যারা কায়িক শ্রম করে দৈনিক অর্থ রোজগার করেন। এই আর্থিক সাহায্যে তাদের যে বড় লাভ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। অনেক দিন আগেই দেশের দরিদ্র মানুষদের অবসর জীবনকে সুরক্ষিত করতে এই প্রকল্প চালু করা হয়েছিল সরকারের তরফে। কিন্তু কীভাবে আবেদন করবেন ই শ্রম কার্ডের জন্য? কীভাবেই বা পাবেন এই প্রকল্পের সুবিধা? জেনে নিন বিস্তারিত তথ্য।

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুবিধার জন্যই ২০২১ সালে শ্রমিক কার্ড স্কিম শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করলে পাওয়া যাবে ই শ্রম কার্ড। এই কার্ড থাকলে ৬০ বছর বয়সের পর থেকে পেনশনের সুবিধা পাবেন শ্রমিকরা। ই শ্রম যোজনায় আবেদন করলে এই কার্ড পাওয়া যায়। এই কার্ড করলে যাদের কোনো স্থায়ী রোজগার নেই তাদের ৬০ বছর বয়সের পর থেকে ৩০০০ টাকা পেনশন দেয় সরকার। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় কোনো দুর্ঘটনায় বিকলাঙ্গ হলে দেওয়া হয় ১ লক্ষ টাকা এবং মৃত্যু হলে পাওয়া যায় ২ লক্ষ টাকা বিমা। ই শ্রম কার্ডধারী ব্যক্তিদের সন্তানদের বাই সাইকেল আর স্ত্রীদের দেওয়া হয় সেলাই মেশিন। পাশাপাশি আবাস যোজনার সুবিধাও পাওয়া যায় এই কার্ডের মাধ্যমে।

এই কার্ড পেতে হলে বয়স হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে। সরকারের কাছে আয়কর জমা দেওয়া বা ইপিএফও কিছুতে নাম থাকা চলবে না। ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে প্রথমে যেতে হবে অফিশিয়াল সাইটে। এরপর নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন অন ই লেবার বাটনে ক্লিক করতে হবে। এরপর আধার লিঙ্ক করা মোবাইল নম্বর দিতে হবে। এরপর জরুরি তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে জরুরি নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন গৃহীত হলে ই শ্রম কার্ড বাড়িতে পাঠানো হবে বা ডাউনলোড করা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026