কেরিয়ার

১০ লক্ষ শূন্যপদে গ্রুপ বি এবং সি-পদে বিরাট নিয়োগ, দারুন সুখবর চাকরিপ্রার্থীদের জন্য

এই মুহূর্তে সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় নিয়োগের সুখবর নিয়ে এলো কেন্দ্র সরকার। আপনারা যারা দীর্ঘদিন যাবত সরকারি চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য একটা বিরাট নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি করা হলো কেন্দ্র সরকারের তরফ থেকে। রাজ্যজুড়ে যে কোন জেলা এবং প্রান্ত থেকে যে কেউ আবেদন জানাতে পারবেন এই চাকরির জন্য। পুরুষ এবং মহিলা যেকোনো প্রার্থী এখানে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। দিনের পর দিন পর্যাপ্ত নিয়োগের অভাবে সারা দেশে যেখানে বেকারত্বের সমস্যা দুর্বার গতিতে বাড়ছে, সেখানে এমন পরিস্থিতিতে এরকম একটি দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করবেন না। চলুন জেনে নেওয়া যাক এই নিয়োগের সম্পূর্ণ খুঁটিনাটি।

কেন্দ্রের এই বিরাট সরকারি চাকরির নিয়োগের মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্র তথা বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সরকারি গ্রুপ এ লেভেলের কর্মী নিয়োগ, সরকারি গ্রুপ ডি লেভেলের কর্মী নিয়োগ এবং গ্রুপ সি লেভেলের কর্মী নিয়োগ হবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। অঢেল শূন্য পদ এই মুহূর্তে তৈরি হয়েছে এই সমস্ত কাজের জন্য। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে লোকসভায় কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তরের দেওয়া পরিসংখ্যান এবং হিসেব অনুযায়ী মোটামুটি ৯,৭৯,৩২৭টি শূন্যপদ এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ প্রায় ১০ লক্ষের কাছাকাছি কর্মী নিয়োগ হচ্ছে এই সমস্ত পদে।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই প্রক্রিয়ায় তিনটি পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে গ্রুপ এ, বি এবং সি পদে কর্মী নিয়োগ করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ হচ্ছে ৮,৩৬,৯৩৬ জন, গ্রুপ বি পদে ১,১৮,৮০৭ জন এবং গ্রুপ এ পদে কর্মী নিয়োগ হচ্ছে ২৩,৪৫৪ জন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় আধিকারিক বলছেন, শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করা না হলেও একটু উঁচু পদ তথা গ্রুপ এ লেভেলের পদে আগে কর্মী নিয়োগ করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এরপর গ্রুপ বি এবং গ্রুপ সি লেভেলের কর্মী নিয়োগ হবে।

কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে এই সুবিশাল নিয়োগ। কেন্দ্রের ছোট থেকে বড় সমস্ত রকম ক্ষেত্রের জন্য বিপুল পরিমাণে শূন্য পদে কর্মী নেওয়া হচ্ছে। গত দু’বছর করোনাভাইরাসের কারণে এবং লকডাউনের কারণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা সম্ভব হয়নি। এই কারণেই সেই সমস্ত শূন্য পদ পূরণ করার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী দেড় বছরে ১০ লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026