নিউজ

7th Pay Commission: বাড়তে চলেছে বহু মধ্যবিত্ত বাড়ির মাসিক আয়, সরকারের এই ঘোষণায় ফিরে আসবে পকেটের সুদিন

এখন আলোচনা হচ্ছে যে মোদী সরকার শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় কোনো খবর দিতে চলেছে। সরকার এখন ডিএ এবং ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর পরিকল্পনা করেছে, যা সম্ভবত লোকসভা নির্বাচনের আগে ঘোষণা করা হতে পারে। কিছু রিপোর্ট অনুযায়ী, সরকার ডিএ ৪ শতাংশ বাড়িয়ে দিতে পারে। যার ফলে বেতনের বাম্পার বৃদ্ধি আশা করা হচ্ছে। মুদ্রাস্ফীতির এই বাজারে বর্ধিত বেতন বাড়তি অক্সিজেনের থেকে কোনো অংশে কম না।

সরকার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত না নিলেও শিগগিরই গণমাধ্যমের খবরে বেতন বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে দাবি করা হচ্ছে। ডিএ কতটা বাড়তে পারে তা জানতে হলে আমাদের আর্টিকেলটি বিস্তারিত পড়তে হবে। কেন্দ্রীয় সরকার যদি ডিএ ৪ শতাংশ বাড়ায়, তাহলে বেতনে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাবে। এমনটা হলে ডিএ ৫০ শতাংশে বৃদ্ধি পাবে। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা ৪৬ শতাংশ ডিএ সুবিধা পাচ্ছেন।

এখনই যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে প্রায় এক কোটি পরিবার এর সুফল পাওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে। যদি আপনার মূল বেতন ২৫,০০০ টাকা হয়, তাহলে ৪ শতাংশ ডিএ যোগ করে আপনি প্রতি মাসে ১,০০০ টাকা বাড়তি পাবেন। সেই অনুযায়ী বছরে ১২,০০০ টাকা বৃদ্ধি পাবে বেতন, যা হবে বড় উপহারের মতো। লোকসভা নির্বাচনের আগে সরকার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিতে পারে।

কেন্দ্রীয় সরকার কর্মচারীদের এমন দাবিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। অনেকে মনে করছেন যে সরকার ফিটমেন্ট ফ্যাক্টর রেট বাড়ানোর কথা ভাবছে। ধারণা করা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৬০ গুণ থেকে বাড়িয়ে ৩.০ গুণ করা যেতে পারে, যার পরে বেতন বৃদ্ধি পাবে, ফলে কয়েক লক্ষ পরিবারকে উপকৃত হবে। কর্মচারীরা দীর্ঘদিন ধরে এটি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। এখন সরকার একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে সুসংবাদ দিতে পারে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026