ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Pan Card: পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাবে? নতুন প্যান কার্ড পেতে গেলে কত টাকা লাগবে আপনার?

প্যান কার্ড নিয়ে এবার একটা বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবার থেকে প্যান কার্ড এ কিউআর কোড যুক্ত করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যান কার্ড এ কিউআর কোড থাকবে এবং এছাড়া আরো কিছু সুবিধা থাকবে বলে জানিয়েছে সরকার। এই প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য ১৪৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রসঙ্গে দেশবাসীর মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, আদৌ কি পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাবে নাকি নতুন প্যান কার্ড আসলে সবকিছু একই থাকবে?

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দিয়েছেন, এই প্রকল্পের জন্য সাধারণ মানুষকে কোন রকম অতিরিক্ত খরচ করতে হবে না। যাবতীয় খরচ কেন্দ্রীয় সরকার নিজেরাই বহন করবে। পাশাপাশি বর্তমান প্যান নম্বর আপনাকে বদল করতে হবে না বলেই জানানো হয়েছে। নতুন প্যান কার্ডের কাজ শুরু হলেই দেশবাসীকে সমস্ত তথ্য জানানো হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এটা একটা উন্নত প্যান কার্ড হিসেবে জারি করা হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্যান ২.০। এই নতুন কার্ডের তথ্য স্ক্যান করার জন্য একটি কিউআর কোড থাকবে বলে ও জানিয়েছেন তিনি।

নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পুরোটাই পেপার লেস বা ডিজিটাল হবে বলে জানিয়েছেন মন্ত্রী। অর্থাৎ পকেট এ কার্ড আপনাকে বয়ে বেড়াতে হবে না, আপনি ডাউনলোড করে কার্ড রাখতে পারেন আপনার মোবাইলে। প্যান কার্ডের এই প্রকল্পকে কমন বিজনেস আইডেন্টিফায়ার হিসেবে চিহ্নিত করছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবসায়ী এবং শিল্প সংস্থাকে এই কার্ডের মাধ্যমে চিহ্নিত করা সম্ভব হবে। পাশাপাশি এবার থেকে অন্য কোন পরিচয় পত্র বা নম্বরে প্রয়োজন পড়বে না ব্যবসা করার ক্ষেত্রে। এই কার্ডের মাধ্যমে আপনারা ব্যবসা করতে পারবেন।

কোন কোন সুবিধা পাওয়া যাবে?

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই প্যান কার্ড থাকার ফলে আয়কর দাতারা আর্থিক লেনদেন করতে পারবেন অনেক সহজে। উন্নত মানের এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যেহেতু ভারতে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হতে শুরু করেছে, সেই কারণে আপনার ব্যক্তিগত তথ্য এবং একাউন্ট সুরক্ষিত থাকবে। আর্থিক জালিয়াতির ভয় কমবে। এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা এবং নিরাপত্তা আরো উন্নত হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন প্যান কার্ড ব্যবস্থাকে একজন গ্রাহকের আয়ের সূত্রের স্বচ্ছতা এবং ওই সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ, এক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক একাউন্ট সরাসরি ভাবে নজরে রাখতে পারবে সরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026