ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Pension Scheme: সরকারের নতুন পেনশন প্রকল্প, এখন থেকে মিলবে ৫০ শতাংশ পেনশন

কেন্দ্রীয় তৃতীয় মোদি সরকার গঠনের পরে এবারে কেন্দ্রীয় কর্মীদের জন্য এসে গিয়েছে একটা দারুণ খবর। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি সরকার এবারে জাতীয় পেনশন প্রকল্পে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা শুরু করেছে। জানা যাচ্ছে কেন্দ্রীয় কর্মচারীদের পেনশন খুব শীঘ্রই বৃদ্ধি হতে চলেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী কেন্দ্রীয় কর্মচারীদের শেষ মূল বেতনে ৫০ শতাংশের উপরে পেনশনের গ্যারান্টি দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। টিভি স্বামীনাথন এর সভাপতিতে কমিটি গঠন করে এই নতুন সিদ্ধান্ত নিয়েছে নতুন মোদি সরকার। গত বছর ২০২৪ সালের মার্চ মাসে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার অর্থ সচিব টি ভি স্বামীনাথের নেতৃত্বে এই কমিটি গঠন করেছিল, যার লক্ষ্য ছিল জাতীয় পেনশন প্রকল্পের অধীনে পেনশন সুবিধাগুলিকে উন্নত করার উপায়গুলি খুঁজে বের করা।

পুরনো পেনশন প্রকল্পের সঙ্গে অসুবিধা

নতুন পেনশন প্রকল্প নিয়ে এই নতুন কমিটি তখন গঠন করা হয়েছিল যখন দেশের অনেক রাজ্য জাতীয় পেনশন প্রকল্প কার্যকর করতে অস্বীকার করতে শুরু করেছিল। বরং তারা পুরনো পেনশন সিস্টেম অনুযায়ী পেনশন দিতে শুরু করেছিল তাদের কর্মীদের। সেই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করার জন্যই এই নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের বিশেষ পদে রয়েছেন। এই কমিটিতে রয়েছেন সচিব রাধা চৌহান, পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারপারসন অ্যানি ম্যাথিউ এবং দীপক মোহান্তি।

৫০ শতাংশ পেনশন গ্যারান্টি

আপনি যদি প্রতিমাসে আপনার শেষ বেতন ৫০ হাজার টাকায় অবসর গ্রহণ করেন তাহলে আপনাকে এর পরবর্তীতে প্রতিমাসে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত পেনশন দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। মোট পরিষেবার সময় পেনশন তহবিল থেকে আপনি যে টাকা তুলেছেন সেই টাকার সঙ্গে একটা সমন্বয় স্থাপন করা হবে। জাতীয় পেনশন প্রকল্পের অধীনে কেন্দ্রীয় কর্মচারীদের তাদের শেষ বেতনের ৪০ থেকে ৫০ শতাংশের সমান পেনসনের নিশ্চয়তা দেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার। মোট পরিষেবার সময় এবং টেনশন তহবিল থেকে আপনার দ্বারা যে কোন গ্যারান্টি মেটাতে পেনশন তহবিলের ঘাটতি পূরণ করা হবে সরকারের তরফ থেকে। সরকারের এই সিদ্ধান্তের ফলে ,৮৭ লাখেরও বেশি কর্মচারী উপকৃত হবেন বলে জানা যাচ্ছে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026