দেশ

Driving Licence: বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্স করানোর নতুন নিয়ম, জানুন বিস্তারিত

আপনি যদি ভারতীয় হয়ে থাকেন এবং এই মুহূর্তে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুণ খবর। আপনার জন্য ভারত সরকারের তরফ থেকে একটা নতুন নিয়ম জারি করা হয়েছে যার মাধ্যমে আপনি ঘরে বসেই খুব সহজে ড্রাইভিং লাইসেন্স করিয়ে নিতে পারবেন। আরটিও সাহায্য ছাড়াই আপনি এবার থেকে করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স তৈরি। চলুন তাহলে এই পদ্ধতিটা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

আরটিও ছাড়াই করুন লাইসেন্স

এতদিন পর্যন্ত কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে আপনাকে অবশ্যই আরটিও সাহায্য নিতে হতো। কিন্তু এখন থেকে কিন্তু আরটিও তে গিয়ে আপনাকে বেশি সময় নষ্ট করতে হবে না। আপনাকে শুধুমাত্র আগে থেকে একটা ড্রাইভিং পরীক্ষা দিয়ে দিতে হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন সরাসরি। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি পাবেন লার্নিং লাইসেন্স।

সহজে পেয়ে যান লার্নিং লাইসেন্স

আপনি যদি লার্নিং লাইসেন্স পেতে চান তাহলে আপনাদের জানিয়ে রাখি সেটা কিন্তু খুবই সহজ। সেটার জন্য আপনাকে খুব একটা বড় কিছু পরীক্ষা দিতে হবে না এবং আপনি ঘরে বসেই কিন্তু এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এজন্য কিন্তু আপনাকে অনলাইনে একটা পরীক্ষা দিতে হবে। আপনাকে এই পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন করা হবে। যেমন আপনাকে জিজ্ঞাসা করা হবে রাস্তার স্বাভাবিক নিয়ম, ট্রাফিক সিগন্যালের ব্যাপারে।

কেন দেওয়া হয় লার্নিং লাইসেন্স?

ড্রাইভিং পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুত করার জন্য এই লার্নিং লাইসেন্স জারি করা হয় আরটিও তরফ থেকে। এই সময় আপনি ড্রাইভিং শিখতে পারেন এবং ট্রাফিক চালানের সম্মুখীন হতে হবে না আপনাকে। কিন্তু আপনাকে গাড়ির গায়ে L কথাটা লিখতে হবে এবং তারপরেই আপনি কিন্তু লার্নিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026