দেশ

জুনেই মিলতে পারে বর্ধিত মহার্ঘ ভাতা, শীঘ্রই ঘোষণা করতে পারে কেন্দ্র

মহার্ঘ ভাতা এবং সপ্তম পে কমিশন নিয়ে বিতর্ক চলছেই। চলতি বছরের শুরুর দিকে স্থগিত মহার্ঘ ভাতা চালু করার এবং তা বৃদ্ধি করার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু গত জানুয়ারি মাস থেকে এই মহার্ঘভাতা বকেয়া রয়েছে। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছিল ৪ শতাংশ করে ডিএ বৃদ্ধি পাবে।

তবে, ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম জানাচ্ছে আগামী জুন মাসে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে উপকৃত হবেন ৪৮ লক্ষ সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী। মাইনে এবং পেনশনের সঙ্গে এরিয়ার তো থাকছেই, তার সাথেই ডিয়ারনেস অ্যালায়েন্স এবং ডিয়ারনেস রিলিফ পাবেন সরকারি কর্মচারীরা।

সপ্তম পে-কমিশন ঘোষণা হওয়ার পরে, কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে। সর্বমোট আগের ১৭ শতাংশ থেকে ২৮ শতাংশের মতো বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা। এরমধ্যে ২০২০ সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩%, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৪% আর বাকি ৪% ২০২১ এর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত।

ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম এর সচিব শিব গোপাল মিশ্র জানিয়েছেন, “কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে আমাদের টানা আলোচনা চলছে এই নিয়ে। এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে যে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছিল, তা পিছিয়ে জুন মাস করে দেওয়া হয়েছে। অর্থাৎ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সবকিছু ১ মাস করে পিছিয়ে গেছে।”

John Fabian

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026