পলিটিক্স

মুকুল রায়ের মাথার ছাদ কেড়ে নিতে চাইছে কেন্দ্র, শুরু জোর প্রস্তুতি

আবারো মুকুল রায়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিল বিজেপি। ভারতীয় জনতা পার্টি সূত্রে জানা যাচ্ছে মুকুল রায়ের মাথার ছাদ কেড়ে নিতে নোটিশ জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বুধবার রাজ্যসভার সচিবালয় থেকে একটি নোটিশ জারি করে বলা হয়েছে, মুকুল রায় যে সরকারি ফ্ল্যাটে অতিথি হিসেবে বর্তমানে রয়েছেন, সেটাকে কিন্তু অবিলম্বে খালি করে দিতে হবে। মনে করা হচ্ছে বিজেপি ছাড়ার পর রে মুকুল রায়ের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ বিজেপির পক্ষ থেকে।

বর্তমানে মুকুল রায় দিল্লিতে অবস্থান করছেন। তার সঙ্গেই আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের আরো ২২ জন সাংসদ। তার মধ্যেই আজকে আবার বুধবার রাজ্যসভার সচিবালয় থেকে মুকুল রায়ের বিরুদ্ধে নোটিশ জারী করা হলো এই ফ্ল্যাট ছেড়ে দেওয়া নিয়ে। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিজেপিতে যেহেতু এখন মুকুল রায় নেই সেই কারণেই হয়তো এই বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে বিজেপির তরফ থেকে।

বর্তমানে মুকুল রায় নয়াদিল্লির সাউথ এভিনিউয়ের আবাসনের ১৮১ নম্বর ফ্ল্যাটে থাকেন। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে নাম লেখানো পর থেকেই এই ফ্ল্যাট নিয়ে বিতর্ক শুরু। তারপরে আজ রাজ্যসভার সচিবালয়ের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে সরাসরি নয়াদিল্লির এস্টেট ডিরেক্টরের অধিকর্তাকে। সেই নোটিশে সরাসরি জানানো হয়েছে, যে ফ্ল্যাটে বর্তমানে মুকুল রায় থাকছেন সেই ফ্ল্যাট যত তাড়াতাড়ি সম্ভব তাকে ছেড়ে দিতে হবে। অন্যদিকে সেই ফ্ল্যাট বিজেপি রাজ্যসভার সদস্য স্বপন দাসগুপ্তকে বরাদ্দ করার নির্দেশ দেওয়া হয়েছে সেই নোটিশে।

যেহেতু মুকুল রায় এখন বিজেপির নেই এবং তিনি তৃণমূলে চলে গিয়েছেন তাই তার এই ফ্ল্যাট নিয়ে নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। তার বদলে ওই জায়গায় এখন থাকবেন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। জানা যাচ্ছে সাংসদদের উদ্দেশ্যে এই ফ্ল্যাট বরাদ্দ করা হয়। প্রাক্তন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে মুকুল রায় এতদিন অবস্থান করছিলেন। বিজেপির তরফ থেকে এই নজিরবিহীন সিদ্ধান্তে স্বভাবতই চাপে পড়েছেন মুকুল রায়। রাজনৈতিক মহলে এই ফ্ল্যাট নিয়ে শুরু হয়ে গেছে চরম বিতর্ক।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026