ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Vandana Yojana: কেন্দ্রীয় সরকার মহিলাদের দিচ্ছে প্রতি মাসে ১ হাজার টাকা, জেনে নিন কিভাবে সুবিধা নেবেন

কেন্দ্রীয় সরকার ভারতের সাধারণ মানুষদের জন্য নতুন নতুন বিভিন্ন রকমের যোজনা চালিয়ে থাকে যার ফলে নাগরিকরা বিভিন্ন রকম সুবিধা পেতে থাকেন। বিভিন্ন রকম মানুষদের প্রয়োজনকে খেয়াল রেখে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নানা রকমের যোজনা চালানো হয়। কিছু যোজনা বয়স্ক মানুষদের জন্য থাকে আবার কিছু যোজনা থাকে বাচ্চাদের জন্য আবার কিছু থাকে মহিলাদের কথা চিন্তা করে। মহিলাদের জন্য চালানো যোজনা এমনিতেই ভারতে বেশ জনপ্রিয়তা পায়। রাজ্যের মহিলাদের সরাসরি লাভ দেবার জন্য বিভিন্ন রাজ্য সরকারও এই ধরনের বিভিন্ন স্কিম চালিয়ে থাকে। আজ আমরা আপনাকে এরকমই একটি যোজনার ব্যাপারে জানাতে চলেছি যার নাম দেওয়া হয়েছে মহতারি বন্দন যোজনা। মহিলারা সরাসরি এই যোজনার লাভ পেতে শুরু করেছে ইতিমধ্যেই। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন রাজ্যের মানুষজন এই সুবিধা পাবেন এবং কত টাকা লাভ পাওয়া যাবে।

ছত্রিশগড়ের বিজেপি সরকার নিজেদের ঘোষণা পত্রে মহিলাদের জন্য এই নতুন মহতারী বন্দন যোজনার ব্যাপারে জানিয়ে দিয়েছে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, তিনি গ্যারান্টি দিচ্ছেন যে এই যোজনার সমস্ত সুবিধা দেওয়া হবে ছত্রিশগড়ের সমস্ত মহিলাকে। এই ঘোষণা ঠিক ১০০ দিন পরে এবার ছত্রিশগড় সরকার নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে। এই যোজনা অনুযায়ী মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকার আর্থিক সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ সরকারের তরফ থেকে মহিলাদের এক বছরে ১২০০০ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে। ১০ মার্চ থেকে এই যোজনার কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত বহু মানুষের অ্যাকাউন্টে এই যোজনার টাকা পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে।

ছত্রিশগড়ে চলা এই নতুন যোজনা সুবিধা পাওয়ার জন্য মহিলাদের কিছু মানদন্ড পূরণ করতে হবে। এই যোজনার লাভ পাবেন ২১ বছরের বেশি বয়সী মহিলারা। আর এই যোজনার সুবিধা দেওয়া হবে শুধুমাত্র বিবাহিত মহিলাদের। এই যোজনার লাভ গ্রহণের জন্য ছত্রিশগড়ের নাগরিক হওয়াটা আবশ্যক। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ১০ মার্চ থেকে এই যোজনার সমস্ত সুবিধা পেতে শুরু করেছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026